ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচের টিকিট ছাড়ল বিসিসিআই, কীভাবে, কখন করবেন বুকিং?
আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। এই ম্যাচের জন্য প্রথম থেকেই টিকিটের হাহাকার। ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর কয়েক ঘণ্টা আগে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর দিল বিসিসিআই। এই ম্যাচের জন্য আরও একবার টিকিট কাটার সুযোগ পাবেন দর্শকরা।
ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার রাতে জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের ১৪ হাজার টিকিট ছাড়া হয়েছে। ৮ অক্টোবর(আজ) দুপুর ১২টা থেকে এই টিকিট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কাটতে পারবেন দর্শকরা।https://tickets.cricketworldcup.com এই সাইটে গিয়ে টিকিট বুক করতে পারবেন দর্শকরা। ১৪ হাজার জন সৌভাগ্যবানই টিকিট কাটার সুযোগ পাবেন আজ। চাহিদার নিরিখে এই সংখ্যাটা বড়ই কম।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। এই মাঠে ভারত-পাক ম্যাচে কানায় কানায় দর্শক ভরবে বলে আশাবাদী বিসিসিআই। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে শেষবার ভারতের মাটিকে এই মেগা ম্যাচ আয়োজন করেছিল ইডেন গার্ডেন্স। সেই ম্যাচে জিতেছিল ভারতই। সাত বছর পর ভারতের মাটিতে আবারও এশিয়ার দুই চিরপ্রতিপক্ষ দেশের লড়াই।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দুটি ম্যাচ বিশ্বকাপের খেলা হয়ে যাবে ভারতের। আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।আগামী বুধবার দিল্লিতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দুটি ম্যাচ বিশ্বকাপের খেলা হয়ে যাবে ভারতের। আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।আগামী বুধবার দিল্লিতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।

পাকিস্তান বরাবরই স্পর্শকাতর বিষয়। সেদেশকে ভিসা দেওয়া হোক বা অন্য কোনও কারণ হোক, ভারত সরকার সবসময় বাড়তি সতর্কতা নেয়। বিশ্বের একাধিক দেশ পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক। এখনও পর্যন্ত এক দিনের বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে সাত বার। প্রতি বারই জয় পেয়েছে ভারত। ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবেন বাবর আজমেরা।
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) October 7, 2023
BCCI set to release 14,000 tickets for India v. Pakistan League Match on October 14, 2023.
Details 🔽 #CWC23 https://t.co/p1PYMi8RpZ
ভারতীয় রেলও এই ম্যাচ উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে। সাধারণ ট্রেন বা এক্সপ্রেস ট্রেন নয় ভারত পাক ম্যাচের জন্য বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসার ও যাওয়ার সুবিধার জন্য মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রের মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে বিশেষ বন্দে ভারত ট্রেন চালাবে। ম্যাচের আগেই আহমেদাবাদ এবং সবরমতী স্টেশনে পৌঁছে যাবে এই ট্রেন।












Click it and Unblock the Notifications