ICC CWC 2023: তেজা-বিক্রমের জন্ম ভারতে, আরিয়ান ভারতীয় বংশোদ্ভূত! বিশ্বকাপ অভিষেক নেদারল্যান্ডসের জার্সিতে

ICC World Cup 2023: কারও জন্ম ভারতে, কেউ বা নেদারল্যান্ডসে জন্মালেও ভারতীয় বংশোদ্ভূত। এমন তিন ক্রিকেটারেরই বিশ্বকাপ অভিষেক হলো পাকিস্তানের বিরুদ্ধে, নেদারল্যান্ডসের জার্সিতে। জন্মভূমিতে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে আপ্লুত তিনজনই।

২০১১ সালের পর এই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নেদারল্যান্ডস। তখন থেকেই আজকের দিনটির স্বপ্ন দেখছিলেন তেজা নিদামানুরু, আরিয়ান দত্ত, বিক্রমজিৎ সিংরা।

ICC CWC 2023: তেজার জন্ম ভারতে, আরিয়ান-বিক্রম ভারতীয় বংশোদ্ভূত!

তেজার জন্ম বিজয়ওয়াড়ায়, যা হায়দরাবাদ থেকে ২৮০ কিলোমিটার দূরে। নিজামের শহরে বিশ্বকাপ অভিষেকে তাই তেজার চেয়ে সবচেয়ে বেশি আনন্দ বোধ হয় আর কারও হচ্ছে না। ২৯ বছরের তেজা ম্যাচের আগে জানিয়েছেন, বিজয়ওয়াড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রয়েছে। হায়দরাবাদে তাঁরা আমাদের খেলা দেখতে আসবেন।

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হায়দরাবাদে খেলবে নেদারল্যান্ডস। তেজা বলেন, জন্মভূমিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের পর থেকেই উত্তেজনা অনুভব করছি। যখন জাতীয় সংগীত বাজবে, হয়তো সামান্য হলেও চোখে জল আসবে। আমার পরিবার থাকবে হায়দরাবাদের স্টেডিয়ামের দর্শকাসনে।

তেজার বাবা-মা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডে পাড়ি দেন। তেজার তখন ৬ বছর বয়স। মা অকল্যান্ডে চাকরি পেয়েছিলেন, ডিস্ট্রিক্ট হেল্থ বোর্ডে ডায়ালিসিস টেকনিশিয়ান হিসেবে। তেজা মার্কেটিং ও স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। যা ক্রিকেট খেলার পথ প্রশস্ত করে দেয়।

ওয়ার্ক পারমিট নিয়ে নেদারল্যান্ডসে গিয়েছিলেন। তিন বছর থাকার পরই নেদারল্যান্ডসের নাগরিকত্ব মেলে, সুযোগ মেলে জাতীয় দলের হয়ে খেলারও। তবে টি ২০ ও লিস্ট এ-তে লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপসের মতো নিউজিল্যান্ড দলের ক্রিকেটারদের সঙ্গে অকল্যান্ড এসেসের হয়ে খেলেছেন তেজা।

তবে নিউজিল্যান্ডে নিজের কেরিয়ার নিয়ে সন্তুষ্ট ছিলেন না তেজা। ফলে নেদারল্যান্ডসে যান। সেখানে খেলে তিনি খুশি। নেদারল্যান্ডসের হয়ে দ্রুততম ওডিআই শতরান রেকর্ড তেজার দখলে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ৭৬ বলে ১১১।

ICC CWC 2023: তেজার জন্ম ভারতে, আরিয়ান-বিক্রম ভারতীয় বংশোদ্ভূত!

নেদারল্যান্ডস ১৭ তারিখ ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে। সেই ম্যাচের ফাঁকে ২০ বছরের ওপেনার বিক্রমজিৎ সিং যেতে চাইছেন জলন্ধরের চিমা খুর্দে, তাঁর জন্মভূমিতে। সেখানে তাঁর আত্মীয়রা রয়েছেন। নাড়ির টান ভোলেন কী করে?

বিক্রম জানিয়েছেন, জলন্ধরে আমাদের বাড়িতে যাব। আত্মীয়দের সঙ্গে দেখা করে আমাদের ম্যাচ দেখতে আসার অনুরোধ জানাব। ধরমশালার পাশাপাশি লখনউয়েও যদি তাঁরা আসেন তাহলে ভালোই হবে। বিক্রমের বাবা আমস্টারডামে দোস্তি ক্লাবের হয়ে অ্যামেচার ক্রিকেট খেলতেন। বাবার সঙ্গে সেখানে যেতেন বিক্রম।

১১ বছর বয়সে ভিআরএ ক্রিকেট ক্লাবে খেলা শুরু করেন। ক্লাব ক্রিকেটকে গুরুত্ব দেন। এতে বিভিন্ন দেশে যুব দলের হয়ে খেলার সুযোগও মেলে। গত বছর ভারতে অনুশীলনের জন্য এসেছিলেন। জলন্ধর ও চণ্ডীগড়ে মিলিত হয়েছিলেন কয়েকজন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে।

২০ বছরের অফ-স্পিনার আরিয়ান দত্ত। তাঁর পরিবার আগে থাকতো পাঞ্জাবের হোশিয়ারপুরে। শীতের সময় ক্রিকেট অনুশীলন চালিয়ে যেতে অন্যদের মতো আরিয়ানও বিভিন্ন দেশে গিয়েছেন। আরিয়ানের আত্মীয়রা ধরমশালায় নেদারল্যান্ডসের খেলা দেখতে আসবেন বলে জানা যাচ্ছে। আরিয়ান আজ সাউদ শাকিলের উইকেট তুলে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+