Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বাদ পড়েই বোমা ফাটালেন তামিম ইকবাল, নোংরামি হয়েছে বলে দাবি বাংলাদেশের তারকার

ICC World Cup 2023: বিশ্বকাপের জন্য গতকালই চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে রাখা হয়নি বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে। অধিনায়ক শাকিব আল হাসানের কলকাঠিতেই এই অবস্থা বলে জল্পনা ছড়ায়।

একইসঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল তামিম নাকি পাঁচটির ম্যাচ খেলবেন না বলে জানিয়েছিলেন নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও বিসিবিকে। যদিও তা ভিত্তিহীন বলেই দাবি করেছেন তামিম। ফেসবুক বার্তায় জানিয়েছেন ঠিক কী ঘটেছিল।

 ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বাদ পড়েই বোমা ফাটালেন তামিম ইকবাল

তামিমের দাবি, বিগত তিন-চার মাস ধরে তাঁর সঙ্গে একের পর এক যা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নোংরামির শিকার হতে চাননি। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের দাবি, আমি অবসর নিয়েছিলাম, তার কারণও ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। বিগত মাস দুয়েক ধরে কঠোর পরিশ্রমও করি।

তামিম বলেন, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪ ওভার ফিল্ডিং করি, ব্যাট করতে হয়নি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রান করি (৫৮ বল খেলে, সাতটি বাউন্ডারির সাহায্যে)। যেভাবে ব্যাট করি তাতে আমি সন্তুষ্ট ছিলাম। বিশ্বকাপের আগে কেমন ব্যাট করছি সেটা দেখে নেওয়া জরুরি ছিল। অনেক দিন বাদে ফিরলে শরীরে কিছু ব্যথা ছিল, সেটা ফিজিওকে জানাই।

ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বাদ পড়েই বোমা ফাটালেন তামিম ইকবাল

তামিমের দাবি, ফিজিও রিপোর্ট বা মেডিক্যাল টিমের আপত্তি নিয়ে যা সংবাদমাধ্যমে বলা হয়েছে তা ঠিক নয়। দুটি ম্যাচের পরেই ফিজিওকে শরীরে ব্যথার ধরন নিয়ে জানান তামিম। তিন নির্বাচককেও জানান। তবে তামিম জোরালোভাবে দাবি করেছেন, বিশ্বকাপে পাঁচটির বেশি ম্যাচ খেলব না, এ কথা কাউকে বলিনি। কারা সংবাদমাধ্যমে ছড়িয়েছেন তা জানি না।

ফিজিওর রিপোর্ট নিয়ে কেউ চ্যালেঞ্জ করলে তাঁকে স্বাগত জানিয়েছেন তামিম। নিজের ফিটনেস নিয়েও সন্তুষ্ট তিনি। শাকিব আল হাসান ফিট ক্রিকেটারদের দলে রাখার কথা বলেছিলেন। সেটা যে তামিমকে লক্ষ্য করেই, তা বুঝতে হয়নি বাংলাদেশের সংবাদমাধ্যমের। তামিমের দাবি, তাঁকে দলের তরফে বলা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিশ্রাম নিতে।

সেই ম্যাচের দিনই বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে। তামিমের কথা, এই ম্যাচের পাশাপাশি আমাকে ভারতে গিয়ে প্রথম প্রস্তুতি ম্য়াচেও বিশ্রাম নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি রাজি হই। ১০ সপ্তাহের রিহ্যাবও কমপ্লিট হয়ে যাবে ভেবে। তাছাড়া যে কেউ তো দুটি ম্যাচের পর চোট পেতেই পারেন, তাঁকে দেশে পাঠিয়ে বিকল্প নেওয়ার পথও তো খোলা। আমি তো সব ম্যাচেই খেলতেও পারতাম।

তামিম এরপরই চাঞ্চল্যকর দাবি করেছেন। বলেন, আমাকে বোর্ডের এক শীর্ষকর্তা ফোন করে পরামর্শ দেন আফগানিস্তান ম্যাচে না খেলার। কিন্তু আমি জানাই আমার খেলতে অসুবিধা নেই। এরপরই ওই শীর্ষকর্তা প্রস্তাব দেন, খেললে নীচে ব্যাট করতে হবে। তামিম তাতে উত্তেজিত হয়ে পড়েন। সাফ জানান, এই প্রস্তাব তিনি মানতে পারবেন না।

তামিমের কথায়, আমি কোনওদিন তিন বা চারে ব্যাট করিনি। প্রতি পদে আমাকে নানা বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিছুতেই না পেরে একের পর এক প্রস্তাব। আমি আরও কিছু ব্যক্তিগত কথাবার্তা বলেছি বোর্ডকর্তার সঙ্গে। তাঁকে বলে দিই, উদ্দেশ্যপ্রণোদিত নোংরামির শিকার হতে চাই না। তাতে আমাকে দলে না রাখলে রাখার দরকার নেই। নীচে ব্যাট করব না, যা কখনও করিনি।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপের দল থেকে বাদ যাওয়া মানতে পারছেন না তামিম। তিনি বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন। সাফল্য এনে দেওয়ার প্রার্থনাও করেছেন। একইসঙ্গে আবেগমথিত গলায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে অনুরোধ করেছেন, তাঁকে ভুলে না যেতে। সবমিলিয়ে তামিমের দাবি বাংলাদেশের ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিল।

(ছবি- তামিম ইকবালের ফেসবুক ও পিটিআই)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+