ICC World Cup 2023: হ্যাটট্রিক করেও বাদ শামি, গর্জে উঠলেন গাভাসকর, সরব অশ্বিনকে নিয়েও

২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, প্রায় খাদের কিনাড়া থেকে দলকে ম্যাচ জিতিয়েছিলেন মহম্মদ শামি। কিন্তু চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও প্রথম একাদশে জায়গা হল না শামির। আফগানদের বিরুদ্ধে তাঁর অতীত পারফরম্যা‌ন্স রেকর্ড বুকের পাতাতেই থাকল।টিম লিস্টের পাতায় উঠল না শামির নাম।

বাংলার তারকা পেসারকে খেলানোর পক্ষেই মত ছিল গৌতম গম্ভীর থেকে সুনী‌ল গাভাসকরের। প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকর বেশ অবাকই হয়েছেন শামিকে আফগানদের বিরুদ্ধে ম্যাচে সুযোগ না দেওয়ায়। একইসঙ্গে ফের একবার অশ্বিনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য।

শামি

সুনীল গাভাসকর বলেন, '২০১৯ সালে মহম্মদ শামি পাঁচ উইকেট নিয়েছিল এবং ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিল। সেই দিক থেকে বিচার করে আমি ভেবেছিলাম শামি হয়তো খেলবে। এটা সম্পূর্ণ মনস্তাত্বিক ব্যাপার।'

পিচ রিপোর্টের সময়ে গৌতম গম্ভীর পর্যন্ত বলে দেন, অশ্বিনের জায়গায় শামিকে খেলানো উচিত। কিন্তু টসের সময় রোহিত শর্মা জানিয়ে দেন অশ্বিনের বদলে খেলবেন শার্দূল। আর এই পরিবর্তন দেখে বিস্মিত হয়ে যান গাভাসকর।

২০১৯ বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করেন মহম্মদ শামি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে পর পর আউট করেন মহম্মদ নবী, আফতাব আলম, মুজিব উর রহমানকে। চার বছর আগে বিশ্বকাপে আফগানিস্তানেক বিরুদ্ধে ম্যাচে ১১ রানে জয় পেয়েছিল ভারত। ভারত ৮ উইকেটে ২২৪ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে ‌‌নেমে ২১৩ রানেই অল আউট হয়ে যায় আফগানরা। শেষ ওভারে হ্যাটট্রিক করেন শামি।

শামি

এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন "শামি এমন একজন ব্যক্তি যিনি হ্যাটট্রিক করেছিলেন। তাঁকে খেলানো উচিত ছিল। আমি জানি এখন আফগানিস্তানের লাইনআপে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমার মতে শামিকে না খেলানোর সিদ্ধান্তটি সঠিক হল না ভারতীয় দলের জন্য।' ম্যাচ শুরুর আগে গাভাসকরের এই বিশ্লেষণ কতটা সঠিক ছিল সেটা ম্যাচেই প্রমাণ দিলেন সিরাজ-শার্দূল।

অশ্বিন

একইসঙ্গে এই ম্যাচ থেকে বাদ পড়েন অশ্বিনও। তামিল স্পিনারের বাদ যাওয়াটাও খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেননি গাভাসকর। সানির কথায়, 'অশ্বিন এতে অভ্যস্ত, আপনি জানেন, তিনি দল থেকে অনেকবার বাদ পড়েছেন। আমি জানি না অশ্বিন কী ভুল করেঠছেন যে যার জন্য ওকেই বার বার বাদ পরতে হয়। যখন তিনি আবার সুযোগ পান, তখন তিনি অসাধারণভাবে কামব্যাক করেন, এটাতে অশ্বিন অভ্যস্ত।'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+