ICC World Cup 2023: ওয়েস্ট ইন্ডিজ পারেনি, বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ভারতের প্রতিবেশী দেশ
ওয়েস্ট ইন্ডিজ ছিটকে গেলেও, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল শ্রীলঙ্কা। সুপার সিক্সে তাদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৯ উইকেটে অনায়াসে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করল দ্বীপরাষ্ট্রের দলটি।
ক্যুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান লঙ্কা অধিনায়ক শনকা। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ১৬৫ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে।৪ উইকেট নিলেন মাহিশা থিকশানা।দিলশান মাধুশনাকা ৩ উইকেট নেন। ২ উইকেট নেন পাথিরানা ও ১ উইকেট নেন শনাকা।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন পাথুম নিশাঙ্কা। ১০২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসেই দলের জয় নিশ্চিত করেন নিশাঙ্কা। চলতি টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি লঙ্কা ব্রিগেড। ফলে ভারতের টিকিট পাকা হয়ে গেল তাঁদের জন্য।
জিম্বাবোয়েতে চলতি বিশ্বকাপের বাছাই পর্বে তাদের সব কটা ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট কাটল । ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ শ্রীলঙ্কাকে বাছাই পর্বে খেলতে হয় তারা আইসিসি ক্রমতালিকায় প্রথম আটের বাইরে চলে যাওয়ায়।
Pathum Nissanka's unbeaten hundred takes Sri Lanka to a win and they have now booked their spot at the 2023 @cricketworldcup 💥#CWC23 | #ZIMvSL: https://t.co/kYQerTkkIx pic.twitter.com/QmiqyifN5E
— ICC (@ICC) July 2, 2023
ভারতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর শ্রীলঙ্কান অধিনায়ক বলেন, 'সুপার সিক্সে পৌঁছনো বেশ কঠিন। আর সেই জায়গা থেকে যদি যোগ্যতা অর্জন করা যায়, তাহলে তো কথাই নেই। এই সাফল্যের কৃতিত্ব গোটা দলের। বেশ কয়েকটা দলের সঙ্গে কঠিন লড়াই হয়েছে। তবে আমরাই শেষ পর্যন্ত সাফল্য পেলাম। শ্রীলঙ্কার অতীত ইতিহাসের দিকে তাকালে বলতেই হয় যে বিশ্বকাপে মূল পর্বে থাকার আমরা যোগ্য। এবার বিশ্বকাপেই সমস্ত ফোকাস থাকবে।'

জিম্বাবোয়ে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে। আগামী সপ্তাহে স্কটল্যান্ডের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে নামবে তারা। সেই ম্যাচে জিততে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সবরকম সুযোগ তাদের সামনেও রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications