ICC World Cup 2023: লঙ্কা কাণ্ড! ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সে চাকরি গেল বোর্ড কর্তাদের
বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হতাশাজনক পারফরম্যান্স, যার জেরে চাকরি গেল বোর্ড কর্তাদেরই। সোমবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল সেই দেশের সরকার। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেট প্রশাসনের কাজ পরিচালনা করার জন্য নতুন কমিটিও গঠন করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কান সরকারের পক্ষ থেকে।
গত বৃহস্পতিবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের পরই দেশের ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে শ্রীলঙ্কা ক্রিকেটের এগজিকিউটিভ কমিটিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।অন্যথা কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন। ক্রীড়ামন্ত্রীর বার্তার পরেই শনিবার বোর্ডের এক সচিব মোহন ডি'সিলভা পদত্যাগ করেন। কিন্তু বাকিরা কোনও পদক্ষেপ করেননি। সোমবারই কড়া পদক্ষেপ নিল শ্রীলঙ্কা সরকার।

বর্তমানে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে আপাতত বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেছেন ক্রীড়ামন্ত্রী। তাঁর নেতত্বেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের যাবতীয় কাজকর্ম পরিচালিত হবে।নতুন সাত সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে তাতে সে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে "বিশ্বাসঘাতক এবং দুর্নীতিগ্রস্থ" অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই পদত্যাগ করেছিলেন ক্রিকেট সচিব। আর তার দুদিন পরেই পুরো ক্রিকেট বোর্ড বরখাস্তের নতুন এই সিদ্ধান্তের কথা জানা গেল।












Click it and Unblock the Notifications