ICC World Cup 2023: প্রোটিয়াদের রানের পাহাড়, দলগত স্কোরে দক্ষিণ আফ্রিকার থেকে ভারত-নিউজিল্যান্ড অনেক পিছিয়ে
একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়। বিশ্বকাপের শুরু থেকেই স্কোরবোর্ডে দলগতভাবে বড় রান তুলছে প্রোটিয়ারা। সেই ধারা বজায় থাকল মুম্বইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও। বিশ্বকাপে শুরু থেকে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা বড় রান তুলছেন। দলগত রানের নিরিখে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দলগুলিকেও হেলায় টেক্কা দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে তুলেছিল ৪২৮ রানের বিশাল স্কোর। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ স্কোর। সেই ম্যাচে শতরান করেছিলেন ডুসেন, মার্করাম, ডি কক। দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুলেছিল ৩১১ রান। সেই ম্যাচেও শতরান করেছিলেন ডি কক।

প্রথম দুটি ম্যাচে সহজ জয় পেলেও তৃতীয় ম্যাচে বড় ধাক্কা খায় প্রোটিয়ারা।নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৪৫ রান তুললেও ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। ২০৭ রান করতে সক্ষম হয় তাঁরা। চতুর্থ ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট স্কোর তোলে প্রোটিয়ারা। ৩৯৯ রান ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল দক্ষিণ আফ্রিকা।সেই ম্যাচে শতরান করেছিলেন হেনরিখ ক্লাসেন।২২৯ রানে জয় পায় প্রোটিয়ারা।
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে আবার শতরান করলেন ডি'কক। তাঁর ১৭৪ রানের দাপটে দক্ষিণ আফ্রিকা তুলল ৩৮২ রান।এখনও পর্যন্ত ৫ ম্যাচে প্রোটিয়াদের দলগত রান ১৭২৭। সেখানে ৫ ম্যাচ খেলে লিগ শীর্ষে থাকা ভারতের রান ১২০১। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের দলগত স্কোর এই পাঁচ ম্যাচে যোগ করলে হচ্ছে ১৪১৪।

ভারত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করে ২০১ রান, দ্বিতীয় ম্যাচে আফগানদের বিরুদ্ধে করে ২৭৩ রান, তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করে ১৯২ রান। চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করে ২৮১ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করে ২৭৪ রান। উল্লেখ্য ভারত প্রতি ম্যাচেই রান তাড়া করে ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাট করেনি কোনও ম্যাচেই।
নিউজিল্যান্ড প্রথম ম্যাচে ইংল্যান্ডর বিরুদ্ধে করেছিল ২৮২ রান, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিল ৩২২ রান।তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করেছিল ২৪৮ রান। চতুর্থ ম্যাচে আফগানদের বিরুদ্ধে করেছিল ২৮৮ রান। ভারতের বিরুদ্ধে করেছিল ২৭৩ রান।

মঙ্গলবার ডি কক ১৪০ বলে ১৭৪ রান করেন। এদিন তিন ঘণ্টা ১২ মিনিট ক্রিজে থেকে দক্ষিণ আফ্রিকার মারকুটে ওপেনার ১৫টি চার, ৭টি ছয় হাঁকান। ব্যাট করেছেন ১২৪.২৮ এর স্ট্রাইক রেটে। এই নিয়ে দেখতে দেখতে, চলতি বিশ্বকাপে সেঞ্চুরির হ্য়াটট্রিক হয়ে গেল ডি ককের।












Click it and Unblock the Notifications