ICC World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট জয় প্রোটিয়াদের, দ্বিতীয় স্থান হারাল কিউয়িরা
মঙ্গলবার বিশ্বকাপের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। ধারে ও ভারে সব দিক থেকেই এগিয়ে দক্ষিণ আফ্রিকা।এই ম্যাচে কোনও রকম অঘটন ঘটাতে ব্যর্থ হল বঙ্গ ব্রিগেড। ফলে সহজেই জয় পেল প্রোটিয়ারা। বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দলে ফিরেছেন অধিনায়ক শকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা আজও খেলেনি। তাঁর পরিবর্তে প্রোটিয়া দলের অধিনায়কত্ব করেন এইডেন মার্করাম।ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন ডি কক।

বিরাট কোহলিকে টপকে গেলেন কুইন্টন ডি'কক। তিমধ্যেই বিশ্বকাপে তিনটি শতরান করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার।বিরাট পাঁচটি ম্যাচ খেলেছেন। তিনি করেছেন ৩৫৪ রান। মঙ্গলবার ডি'কক ১৪০ বলে ১৭৪ রানের ইনিংস খেলেন।সেই ইনিংসেই বিরাটকে টপকালেন তিনি। ৫ ম্যাচে ডি'কক করেছেন ৪০৭ রান।

ওয়াংখড়ে যখন ডি ককের দাপুটে ইনিংসের রেশ পুরোটা কাটাতে পারেনি, তখনই আবার দুরন্ত ছন্দে থাকা হেনরিখ ক্লাসেন শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ২ টি চার ও ৮ টি বিশাল ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন দুরন্ত ছন্দে থাকা ক্লাসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের শেষে ৫ উইকেটে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ দুটি উইকেট নন। বাকি বোলাররা সেভাবে দাগ কাটতেই ব্যর্থ হলেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পর পর উইকেট হারাতে থাকে বাংলাদেশ।দুই ওপেনার তানজিদ হাসান এবং লিটন দাস ব্যাট হাতে ব্যর্থ হন। তিন নম্বরে নামা শান্তও শূন্য রানে আউট হলেন। অধিনায়ক শাকিব আল হাসানও এক রান করে আউট হলেন।
তবে প্রোটিয়াদের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেললেন মাহমুদউল্লাহ। কঠিন পরিস্থিতিতে টেলএন্ডারদের সঙ্গে নিয়েই শতরান করলেন। ১১১ রান করে আউট হলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং চারটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ২৩৩ রানেই আল আউট হয়ে গেল বাংলাদেশ। ১৪৯ রানে জিতল প্রোটিয়ারা।
৫ ম্যাচের মাত্র একটিতে জিতেছে টাইগাররা। অন্যদিকে এখনও পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে হার ছাড়া সব ম্যাচ জিতল প্রোটিয়ারা। ৫ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮।তারা উঠে এল দ্বিতীয়স্থানে।












Click it and Unblock the Notifications