ICC World Cup 2023: ‘অশ্বিনের আগমনে ভারতের শক্তি বাড়ল’, বিশ্বকাপে কার দিকে নজর থাকবে সৌরভের?

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপের আসর। আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারত তাদের যাত্রা শুরু করবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারতীয় দলের স্কোয়াডে একটি পরিবর্তন হয়েছে। অক্ষর প্যাটেল চোটমুক্ত হতে না পারায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন অশ্বিন। বিশ্বকাপের দলে অশ্বিনের আগমনকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যা।

সম্প্রতি একটি সর্বভারতীয় চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে অশ্বিন প্রসঙ্গে সৌরভ বলেন, 'অশ্বিন একজন অসাধারণ স্পিনার। ও সম্ভবত বিশ্বের সেরা অফ স্পিনার। এছাড়াও, তিনি ভারতের সেরা স্পিনার এই নিয়ে কোনও সন্দেহ নেই। আমি সবসময় মনে করি যে ওডিআই ফর্ম্যাটে অশ্বিনকে দলে নেওয়া খুবই ভালো সিদ্ধান্ত। সম্ভবত এটি কাকতালীয় কারণ অক্ষর প্যাটেল চোটের জন্য বাইরে চলে গেলেন। কিন্তু আমি মনে করি এটা খুব ভালো সিদ্ধান্ত।

সৌরভ

২০১১ সালের পর থেকে আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতীয় দল। এই বিষয়ে মহারাজ বলেন, 'এটা খেলায় ঘটে। ২০১৭ সালে ভারত ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল কিন্তু পাকিস্তানের কাছে হেরে যায়। ২০১৯ বিশ্বকাপে ভারত ভালো খেলেও সেমিফাইনালে হেরেছে। ভারতীয় দল ভালো খেলছে।'

একইসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক উল্লেখ করেছেন, 'আমি আশা করি এই বিশ্বকাপে ভারত গুরুত্বপূর্ণ ম্যাচগুলো জিতবে, যা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খুবই প্রয়োজনীয়। আমি আশা রাখছি ভারত ১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল খেলবে।'

সৌরভ

এবারে বিশ্বকাপে ভারতীয় দলের কোন ক্রিকেটারের দিকে নজর থাকবে মহারাজের? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, 'টিম ইন্ডিয়াতে অনেক ভালো ভালো ক্রিকেটার আছেন, তবে শুভমান গিলকে দেখার জন্য আমি মুখিয়ে আছি। ও দুর্দান্ত ছন্দে আছে। জসপ্রীত বুমরাহও দারুণ খেলছেন।'

আগামী ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। বিশ্বকাপের অন্যতম আর্কষণীয় ম্যাচ হতে চলেছে এটি। যদিও পাকিস্তা‌নকে ভারতের প্রধান প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ মহারাজ। তাঁর মতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড আরও কঠিন দল।

ভারত

এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'পাকিস্তান ভালো দল। তবে আমি মনে করি, পাকিস্তানের চেয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অনেক ভালো দল। নিউজিল্যান্ডও ভালো খেলেছে। দক্ষিণ আফ্রিকারও খুব ভালো ছন্দে আছে। যদিও পাকিস্তান বড় টুর্নামেন্টে ভালো খেলেছে। তবে ভারতের কাছে পাকিস্তানের চেয়ে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বেশি শক্তিশালী হবে।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+