ICC World Cup 2023:প্রথম দেখা ম্যাচ থেকে দ্বিশতরানের নজির, ইডেন নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন সৌরভ-রোহিত

শনিবার থেকে কলকাতায় শুরু হল ক্রিকেট উৎসব। লক্ষ্মীপুজোর দিনেই মহানগরীতে বোধন হল বিশ্বকাপের। ইডেন শুধু একটা ক্রিকেট স্টেডিয়াম নয়, একইসঙ্গে একটা ঐতিহাসিক মাঠও। দেড়শো বছরের বেশি ইতিহাস জড়িয়ে আছে এই মাঠের সঙ্গে। বিশ্বকাপের বোধনের দিনেই ইডেন নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রোহিত শর্মা।

সৌরভও স্মৃতির সরণীতে ফিরে গেলেন কৈশোরে। মহারাজ বলেন, 'আমি ইডেনে খেলি প্রথমবার ১২ বছর বয়সে। সেই ইডেন বর্তমান সময়ের থেকে একেবারেই আলাদা ছিল। এখন অনেক কিছুই পাল্টে গিয়েছে। আমি এই মাঠে ১৯৮৭ সালের বিশ্বকাপ ফাইনাল দেখেছিলাম, ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছিল। আমি তখন একেবারেই ছোট ছিলাম।'

ICC World Cup 2023

একইসঙ্গে আইসিসির ভিডিওতে মহারাজ উল্লেখ করেন, 'এই মাঠে অনেক স্মরণীয় ম্যাচ হয়েছে। তারমধ্যে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের ফাইনাল আছে। কার্লোস ব্রেথওয়েটের সেই ইনিংস চিরকাল সবার মনে থাকবে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। ইডেন চিরকাল কার্লোসের নামটা ম‌নে রাখবে।'

সিটি অফ জয়ের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে আছে প্রিন্স অফ ক্যালকাটার নাম। দাদার কথায়, 'কলকাতা মানেই সিটি অফ জয়, এটা ফুটবলের শহর, কিন্তু ক্রিকেটও সমানভাবে জনপ্রিয়। এই শহর থেকে বহু ক্রিকেটার উঠে এসেছেন। বর্তমান দলে রয়েছেন মহম্মদ শামিও।'


এই মাঠে একাধিক ভারতীয় ক্রিকেটারের জন্য পয়মন্ত। আজহারউদ্দিনকে বলা হত ইডেনের বাদশা। মহারাজের কথায়, 'আজহার, লক্ষ্মণ, সচিন,দ্রাবিড়রা একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন এই মাঠে। আমিও একটা টেস্টে শতরান করেছিলাম। কোহলিও দারুণ কয়েকটা ইনিংস খেলেছেন ইডেনে।তবে ২০০১ সালে দ্রাবিড়-লক্ষ্ণণের পার্টনারশিপই ইডেনের সেরা।'

ICC World Cup 2023

বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার ইডেনের বরপুত্র। এই মাঠেই দ্বিশতরান করেছিলে‌ন হিটম্যান। আগামী ৫ নভেম্বর এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। প্রিয় ইডেন প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, 'ভারতীয় ক্রিকেটে ইডেন এক ঐতিহাসিক মাঠ। ৬৫ থেকে ৭০ হাজার দর্শক আসেন এই মাঠে খেলা দেখতে। ইডেনে খেললে আলাদা একটা অনুভূতি হয়।'

ICC World Cup 2023

শুধুই কী ব্যাটসম্যা‌নদের জন্য স্বর্গরাজ্য ইডেন? উত্তরটা অবশ্যই নয়। কারণ এই মাঠে একাধিকবার হ্যাটট্রিকও হয়েছে। সেই উত্তরই তুলে ধরেছে‌ন মনোজ তিওয়ারি। তাঁর কথায়, ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কপিল দেব হ্যাটট্রিক করেন, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন হরভজন সিং। ২০১৭ সালে কুলদীপও একই কীর্তি গড়েন।'

আইসিসির প্রকাশ করা ভিডিওতে জায়গা করেনিয়েছেন আরও একজন। তিনি সুজন মুখোপাধ্যায়। ইডেনের পিচ কিউরেটর। তাঁর জন্যই ইডেনে খেলতে এলে এমন সুন্দর উইকেট পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+