ICC World Cup 2023: বিশ্বকাপে সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী, রোহিতের ভারতকে বেগ দিতে পারে কোন দুই দেশ?

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বহু বছর পর ভারত তিন বিভাগেই দুরন্ত ছন্দে রয়েছে বিশ্বকাপের আসরে।

দেশের মাটিতেই আইসিসি খেতাব জয়ের ১০ বছরের খরা মেন ইন ব্লু কাটাতে পারবে কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কাল লখনউয়ে ইংল্যান্ডকে হারালেই ১২ পয়েন্ট নিয়ে ভারত কার্যত নিশ্চিত করে ফেলবে সেমিফাইনালের জায়গা।

ICC World Cup 2023: বিশ্বকাপে সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী,

অস্ট্রেলিয়া টানা চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার প্রথম চারে চলে এসেছে। ট্রাভিস হেড আজ খেলতে নেমেই শতরান হাঁকিয়ে দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করেছেন। হাই স্কোরিং ম্যাচের স্নায়ুযুদ্ধে পাঁচ রানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে অস্ট্রেলিয়া এখন চার নম্বরে রয়েছে।

দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে ১০ ও ভারত ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে রয়েছে। প্রোটিয়াদের নেট রান রেট ২.০৩২, ভারতের ১.৩৫৩। এক নম্বর দেশ হিসেবে কারা শেষ চারে যাবে সেটা নিশ্চিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের কাপ জয়ের পথে বড় দুটি হার্ডল চিহ্নিত করলেন।

সৌরভের কথায়, ভারতকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ভালো ক্রিকেট খেলছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে। ইংল্যান্ড এবারের বিশ্বকাপে যেভাবে খেলছে তেমনটা হবে কখনও ভাবিনি। তবে এটাই খেলাধুলোর বৈশিষ্ট্য।

ICC World Cup 2023: বিশ্বকাপে সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী,

কাল ভারত-ইংল্যান্ড দ্বৈরথের আগে সৌরভ বলেন, ভারত শক্তিশালী দল। ভালো খেলছে। কিন্তু চ্যাম্পিয়নশিপ খেতাব এখনও দূরেই রয়েছে। আগে নক-আউট পর্ব পেরোতে হবে। হার্দিক পাণ্ডিয়া দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু তাঁকে ছাড়াও ভারত যথেষ্ট ভালো খেলছে বলে দাবি করেছেন মহারাজ।

আজ নেদারল্যান্ডসের কাছে হেরে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাদে লিগ পর্বের দুটি ম্যাচই মরা ম্যাচ। ইডেনে ভারতের সেমিফাইনালটিও পড়বে না। ফলে বিরাট কোহলির জন্মদিনে ইডেনে রোহিতদের ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে। সৌরভ বলেন, ভারতের ম্যাচ ঘিরে আগ্রহ থাকবে। কপাল ভালো, এখন আমি আর বিসিসিআই সভাপতি নই। আমার কাছে টিকিটও নেই।

আজ ইডেনে ১৫,২০২ জন দর্শক উপস্থিত ছিলেন। যার মধ্যে শতকরা ৭০ শতাংশ দর্শক ছিলেন বাংলাদেশের সমর্থক। এদিন টাইগারদের বিদায়ে সকলেই মনমরা। পাকিস্তান-বাংলাদেশ ম্য়াচে ইডেনে হয়তো কিছুটা বেশি সংখ্যক দর্শক আসবেন, কিন্তু ইডেন যে আর ভরবে না সেটা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+