ICC World Cup 2023: ভারতীয় দলকে শুভেচ্ছা, রোহিত-বিরাট যুগলবন্দিই বিশ্বকাপে বাজি সৌরভের
এশিয়া কাপ জয়ের পর টিম ইন্ডিয়ার মিশন এবার বিশ্বকাপ। ১২ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে খেলার সুবিধা ভারতীয় দল পাবে বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এশিয়া কাপ জয়ের টিম ইন্ডিয়াকে সমাজ মাধ্যমে যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমনই একটি ইংরেজি ওয়েবসাইটে বিরাট রোহিতদের নিয়ে বড় মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
২০১৮ সালের পর আবার রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল। হিটম্যানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সৌরভ জানিয়েছেন অধিনায়ক হিসাবে এটাই রোহিতের প্রথম ও শেষ বিশ্বকাপ। ঘরের মাঠে খেলা প্রসঙ্গে মহারাজ বলেন, 'ইতিবাচক বিষয় হল বিশ্বকাপের গত কয়েকটি সংস্করণে হোম টিম জিতেছে তাই এমন কিছু নেই যে ঘরের দল জিতবে না।'

এশিয়া কাপে দুরন্ত ব্যাটিং করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে শতরান করেছেন। কোহলি প্রসঙ্গে সৌরভ বলেন, 'বিরাট খুব ভালো খেলছে। তিনি গত কয়েক মাসে ওকে খুব ভাল দেখাচ্ছে। অত্যন্ত ভাল ব্যাটিং করছেন। রোহিত এবং বিরাটের কম্বিনেশন আশা করি ভালো হবে।'
রোহিত প্রসঙ্গে সৌরভ বলেন, 'অধিনায়ক হিসেবে রোহিত তার প্রথম ও শেষ বিশ্বকাপ খেলছেন। আমি এখানে একদিনের বিশ্বকাপের কথা বলছি যা চার বছর পর আসবে।'
অষ্টমবারের জন্য এশিয়া সেরা হওয়ার পর ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিতের দলকে শুভেচ্ছা জানতে ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। এশিয়া কাপ শুরুর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এই ভারতীয় দল খুবই শক্তিশালী। চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার।

আর ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কার্যত সেই কথাই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেলন সৌরভ। মহারাজ সমাজ মাধ্যমে লিখেছেন, 'শুরুতেই বলেছিলাম, এই টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী। রোহিতের নেতৃত্বে দ্বিতীয় এশিয়া কাপ। সকলকে শুভেচ্ছা'
I said at the start .. this is a very strong team .. they looked superb throughout ..well done team india.. Rohit sharma second Asia cup title .. well done Rohit , Dravid , support staff selectors and all the team members @bcci
— Sourav Ganguly (@SGanguly99) September 17, 2023
আইসিসি আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের ঢাক ইতিমধ্যেই বাজতে শুরু করেছে। প্রতিটা দলই আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত। টিম ইন্ডিয়া আপাতত এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে একদিনের সিরিজ খেলবে। যেহেতু এই টুর্নামেন্ট ৫০ ওভারের ফরম্যাটে আয়োজন করা হচ্ছে, সেকারণে এটাই যে ভারতীয় ক্রিকেট দলের কাছে ড্রেস রিহার্সাল হয়ে যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications