ICC World Cup 2023: বিশ্বকাপের আগে সিএবির মাস্টারস্ট্রোক, নতুন দায়িত্বে এলেন সৌরভ

বিশ্বকাপের আগে সিএবির মাস্টারস্ট্রোক। বিশ্বকাপ আয়োজন এর জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কমিটিতে অন্যতম নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই সভাপতি প্রাথমিকভাবে কমিটিতে থাকতে রাজী না হলেও শেষ পর্যন্ত সম্মতি দিয়েছেন।

ক্রিকেট প্রশাসনে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে মহারাজের। প্রথমে সিএবি পরে ভারতীয় বোর্ডের শীর্ষপদে দায়িত্ব সামলেছে‌ন। সেই জন্যই বিশ্বকাপের কমিটিতে শুরু থেকেই সৌরভকে রাখার সিদ্ধান্ত নেয় সিএবি। অবশেষে সিএবির প্রস্তাবে সায় দিয়েছেন প্রাক্তন ভারত অধি‌নায়ক। সৌরভ ছাড়াও ১২ জনের কমিটিতে আছেন অভিষেক ডালমিয়া। দীর্ঘদিন সিএবির সভাপতির দায়িত্ব সামলেছেন ডালমিয়া পুত্র।।কমিটিতে রাখা হয়েছে বর্ষিয়ান কর্তা বাবলু কোলেকে।

সৌরভ

আগামী দেড় মাস এই কমিটি বিশ্বকাপ আয়োজনের যাবতীয় বিষয় দেখভাল করবে। প্রস্তুতি কীভাবে চলছে তা খতিয়ে দেখবে। এদিন ইডেনে এসে কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি জানান সৌরভ। মহারাজের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে।কমিটিতে সৌরভের মতো অভিজ্ঞ প্রশাসক থাকাটা সিএবিকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

বুধবার সন্ধ্যায় সিএবিতে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বেশ কিছুক্ষণ কর্তাদের সঙ্গে কথা বলেন মহারাজ। সৌরভ বলেন, 'ইডেনের কাজ ভালোভাবেই এগোচ্ছে। আশা করা হচ্ছে সঠিক সময়ে শেষ হয়ে যাবে।'

সিএবি্

গত ৫ অগাস্ট ইডেন পরিদর্শনে এসেছিল ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলে ১১ জন আইসিসি-র সদস্য ছিলেন। আর বাকী ৭ জন ছিলেন বিসিসিআই এবং সম্প্রচারকারী সংস্থার সদস্য। ইডেনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং আতিথেয়তা খতিয়ে দেখে কমিটি। কর্তাদের বক্তব্য, আগামী ৩১ অগাস্টের মধ্যেই যাবতীয় সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।

আগামী ৫ নভেম্বর এই ইডেন গার্ডেন্সেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজন করা হবে। সবথেকে বড় কথা এবারের ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। প্রসঙ্গত ১৯৯৬ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের কোনও সেমিফাইনাল ম্যাচের আয়োজন করা হচ্ছে।

সৌরভ

৮ সেপ্টেম্বর সাধারণ দর্শক ইডেনে ট্রফি দেখতে পারবেন। ক্রিকেটের নন্দনকাননে একটি অনুষ্ঠান হতে পারে। পাশাপাশি ট্রফি নিয়ে একটি ব়্যালিরও আয়োজন করা হতে পারে। সিএবির বার্ষিক অনুষ্ঠানেও ট্রফি নিয়ে যাওয়ার কথা রয়েছে। ৯ সেপ্টেম্বরে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

৩০ সেপ্টেম্বর বাইপাসের ধারে এক পাঁচ তারা হোটেলে বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে। তবে এবারের এজিএমে ভোটাভুটি নেই। যে কর্তারা রয়েছেন তারাই দায়িত্বে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+