ICC World Cup 2023: জয় শাহদের শুভেচ্ছা, বিশ্বকাপ নিয়ে সৌরভের কথায় কেন আক্ষেপের সুর?
সিএবি সভাপতি থাকাকালী ২০১৬ সালে ইডেনে এনেছিলেন ভারত পাকিস্তান ম্যাচ সহ ফাইনাল ম্যাচ। কিন্তু তিন বছরের বোর্ড সভাপতি থাকাকালীন ঘরের মাঠে একটিও বিশ্বকাপ আয়োজন করতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সূচি ঘোষণা হয়েছে আইসিসি একদিনের বিশ্বকাপের।কিন্তু ক্রিকেট প্রশাসন থেকে এখন অনেক দূরে দাদা। প্রশাসক জীবনে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন না করার আক্ষেপ আরও একবার উঠে এল মহারাজের কথায়।
সূচি ঘোষণার পরের দিন নিজের সোশ্যাল সাইটে একটি বার্তা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। যেখানে জয় শাহ এহং রজার বিনিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

Look forward to the World Cup in india .. missed out as president due to covid ..what a spectacle it will be ..great venues .. great allocations . So many venues no country can boast of ..Bcci will make it a tournament to remember for the world .. congratulations to all at @BCCI…
— Sourav Ganguly (@SGanguly99) June 28, 2023
এই টুইটটি তিনি বিসিসিআইকে ছাড়াও ট্যাগ করেছেন জয় শাহ এবং রজার বিনিকে। মহারাজের এই টুইট বার্তা থেকেই স্পষ্ট বোর্ডের শীর্ষপদে থাকাকালীন একাধিক যুগান্তকারী একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। দেশের মাটিতে প্রথম গোলাপী বলের টেস্ট ম্যাচ আয়োজন করেছেন। আইপিএলের দল সংখ্যা বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে মহিলা আইপিএলের নীল নকক্সা তৈরি করা সবই হয়েছে দাদার আমলে।














Click it and Unblock the Notifications