ICC World Cup 2023: টাইমড আউট থেকে কোহলির শতরানের হাফ সেঞ্চুরি, এক নজরে দেখে নিন বিশ্বকাপের সেরা মুহূর্তগুলি

ICC World Cup 2023: দেড় মাসের টানটান ক্রিকেটীয় লড়াই শেষ। রবিবার রাতেই অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়েই সমাপ্তি হয়েছে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের। এই নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল অজিরা। ২০০৩ সালের পর আবারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। দেড় মাসের এই ক্রিকেটীয় লড়াইয়ে ছিল ঘটনার ঘনঘটা। ম্যাক্সওয়েলের দ্বিশতরান থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট বিতর্ক, বিশ্বকাপের নজরকাড়া বিষয়গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৪৬ বছরের ইতিহাসে প্রথমবার টাইমড আউটের শিকার হন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হেলমেটের স্ট্র্যাপ ভাঙায় তা বদলাতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরফলে নির্ধারিত সময় পেরিয়ে যায়। এরই সুযোগ নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর আবেদনে সাড়া দিয়ে নিয়ম মেনেই আম্পায়াররা আউট দেনআম্পায়াররা। যা অন্যতম বিতর্কিত বিষয় হয়েই থাকল এই বিশ্বকাপে।

ICC World Cup 2023

বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্বি-শতরানের মালিক হলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট নিয়েই অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেন। অজি ব্যাটসম্যানই প্রথম ক্রিকেটার যি‌নি বিশ্বকাপের মঞ্চে দ্বিশতরান করার নজির গড়লেন। তাঁর ইনিংস শুধু বিশ্বকাপের ইতিহাসে নয়, একইসঙ্গে রূপকথাতেও জায়গা করে নেবে।

বিশ্বকাপের মঞ্চে নজির গড়লেন বিরাট কোহলিও। সচিন তেন্ডুলকরের ৪৯টি একদিনের শতরানের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।চলতি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পান বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে। এরপর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে ৪৯টি ওডিআই শতরানের নজির স্পর্শ করেন। আর সচিনের পাড়াতেই ভেঙে দিলেন তাঁরই রেকর্ড। সেমিফাইনা‌লে শতরান করে একদিনের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক হলেন কোহলি।

আফগানদের নজরকাড়া পারফরম্যান্স ছিল বিশ্বকাপের অন্যতম চমকপ্রদ ঘটনা। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা তিন বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় পাঠানরা। আফগানরা অন্যতম ক্রিকেট শক্তি হিসাবে বিশ্ব মঞ্চে আর্বিভূত হল। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও পেল আফগানরা।

শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের বিশ্বকাপে সবথেকে বড় অঘটন ঘটিয়ে দেয় নেদারল্যান্ডস। ধরমশালায় প্রোটিয়াদের ৩৮ রানে হারায় ডাচরা। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে রুদ্ধশ্বাস ম্যাচের তকমা পেতে পারে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাচটি। সেই ম্যাচে ১ উইকেটে জয় পায় প্রোটিয়ারা।কেশব মহারাজ জয়ের নায়ক হন।

বিশ্বকাপের সবথেকে নজর কাড়া ক্রিকেটার হলেন রাচিন রবীন্দ্র। ১০ ম্যাচে ৫৭৮ রান করেছেন কিউয়ি এই ক্রিকেটার। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই ভেঙেছেন সচিন থেকে কেন উইলিয়ামসনদের রেকর্ড। বিশ্বকাপে সবথেকে হতাশাজন পারফরম্যান্স করে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। নয় ম্যাচের মধ্যে ব্রিটিশরা জয় পায় ৩ ম্যাচে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও কোনও মতে পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+