ICC World Cup 2023: সুস্থ হয়ে আহমেদাবাদের পথে গিল, খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে?

শুভমা‌ন গিল‌কে নিয়ে আশা আশঙ্কার দোলাচল অব্যাহত। ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর আগে থেকেই তারকা এই ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ চরমে উঠে। ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন গিল। শনিবার ভারত পাকিস্তান মহারণ। এই ম্যাচে কী খেলতে পারবেন পাঞ্জাব তনয়?

গত কয়েকদিনের উৎকণ্ঠা শেষে গিলকে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। আগের থেকে অনেকটাই ভালো আছেন তারকা ক্রিকেটার। তাঁর অসুস্থতা উদ্বেগে রেখেছিল টিম ম্যানেজমেন্টকে। চিন্তায় ছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তদেরও। অবশেষে শুভমানকে নিয়ে বুধবার খানিকটা স্বস্তির বাতাস এল ভারতীয় শিবিরে।

গিল

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে আগের থেকে অনেকটাই ভালো আছেন টিম ইন্ডিয়ার ওপেনার। এমনকি শুভমান গিল সুস্থ হয়ে উঠেছেন। শনিবার ভারত বনাম পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের অংশ হতে বুধবারই আমদাবাদে পৌঁছে যাবেন শুভমান গিল। মনে করা হচ্ছে ১৪ অক্টোবর মেগা ম্যচেই বিশ্বকাপে অভিষেক হতে পারে পাঞ্জাব তনয়ের।

সূত্রের খবর, যখন দিল্লিতে রশিদ খানদের বিরুদ্ধে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে রোহিত-বিরাটরা, তখন আমাদেবাদের পথে রওনা দিতে চলেছেন শুভমান। কমার্শিয়াল ফ্লাইটে চেপে গুজরাতের রাজধানী শহরে পৌঁছবেন গিল। সঙ্গে থাকবে বিসিসিআইয়ের বিশেষ মেডিক্যাল টিম। যাঁরা পঞ্জাবের ওপেনারকে শুরু থেকে নজরে রেখেছেন।

টিমের একটি সূত্র ক্রিকেট নেক্সটকে জানিয়েছেন, 'শুভমান বুধবার চেন্নাই থেকে আমদাবাদে একটি বাণিজ্যিক ফ্ল্যাইটে যাত্রা করবেন। বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবে। আহমেদাবাদে পৌঁছেই সেখানে বিশ্রাম নেবেন।' তবে শুভমান গিল এখনও পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে গিল খেলবেনই এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

গিল

চেন্নাইয়ে আসার পরই বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়ে দেন আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না শুভমান।

শুভমানের পুরোপুরি সুস্থ হতে যেহেতু সময় লাগবে, তাই নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাঁর জায়গায় আপাতত দলে বদলি নেওয়ার কথা ভাবতে পারেন, এমনই খবর ভেসে উঠেছিল। কিন্তু বুধবার বেলা শেষে আপাতত সেই জল্পনায় ফুলস্টপ পরে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+