ICC World Cup 2023: বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ডেঙ্গি আক্রান্ত নির্ভরযোগ্য ক্রিকেটার
ICC World Cup 2023: পশ্চিমবঙ্গের গ্রাম থেকে মফঃস্বল, গ্রাম সর্বত্রই বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এ বার ভারতীয় শিবিরেও থাবা বসাল ডেঙ্গি। বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার শিবিরে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিলের ডেঙ্গি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গিল ডেঙ্গি আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে আদৌ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, গিলের সুস্থতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি যদি ১০০ শতাংশ সুস্থ হন, তাহলেই অজিদের বিরুদ্ধে গিলকে খেলানো হবে। নাহলে টিম ম্যানেজমেন্টকে বিকল্প ভাবতে হবে।

ভারতীয় দল সূত্রের খবর, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বর্তনানে জ্বরে যথেষ্টই কাবু ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীনই জ্বরে পড়েছিলেন গিল। অধিনায়ক রোহিত শর্মা জানান, গিল-সহ টিম ইন্ডিয়ার কয়েকজন সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। তবে পরে জানা যায়, গিলের অসুস্থতা সাধারণ ভাইরাল জ্বর নয়। তিনি আক্রান্ত ডেঙ্গুতে। শুক্রবার আরও একদফা তাঁর ডেঙ্গু পরীক্ষা হবে।

আইসিসির ব্যাটসম্যানদের ক্রমতালিকায় বাবর আজমের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন ভারতের তরুণ তারকা শুভমান গিল । ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে দুরন্ত খেলেছেন তিনি। এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাবরের বর্তমান পয়েন্ট ৮৫৭, সেখানে গিলের পয়েন্ট ৩৯। ফলে বিশ্বকাপেই বাবরকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত।চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। বুধবারই তামিলনাড়ুর রাজধানী শহরে পা রেখেছে দুই দল।১২ বছর পর আবার ভারতের মাটিতে বিশ্বকাপ।ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশার পারদও তুঙ্গে। কিন্তু গিলের ডেঙ্গি চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে।

দলের মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে রয়েছেন শুভমান গিল। তারকা ক্রিকেটার যদি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একান্ত খেলতে না পারেন, তাহলে প্রশ্ন উঠতেই পারে যে তাঁর পরিবর্তে এই ম্যাচে কে ওপেন করতে নামবেন? সূত্রের খবর ঈশান কিষানকে রোহিত শর্মার সঙ্গে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেন করতে দেখা যেতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications