ICC World Cup 2023: হাসপাতালে ভর্তি শুভমান, পাকিস্তান ম্যাচেও খেলা নিয়ে অনিশ্চয়তা
ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই শুভমান গিলকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকার ক্রমশ প্রকট হচ্ছে। সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ক্রিকেটার। এমনকি অসুস্থতার জন্য দলের সঙ্গে দিল্লিও যেতে পারেননি গিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে এল আরও বড় দুঃসংবাদ। ডেঙ্গি আক্রান্ত শুভমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্লেটলেট কমে যাওয়ায় গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু একদিন চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি যা তাতে পাকিস্তান ম্যাচেও খেলার সম্ভাবনা আরও কমে গেল গিলের। চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণেও আছেন শুভমান। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি।

চেন্নাইয়ে আসার পরই বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি।
প্রথম ম্যাচে গিলের পরিবর্তে প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ বাড়বে মিডল ওর্ডারের উপর। এই পরিস্থিতিতে সোমবারই জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েদেন আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না গিল।

শুভমান যেহেতু একজন তরুণ অ্যাথলিট, তাই বাকি পাঁচজনের চেয়ে দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু প্লেটলেট কমে যাওয়ায় তাঁকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাঠে নামার মতো অবস্থায় আসতে গিলের আরও কিছু দিন সময় লাগবে। কারণ তাঁকে খেলতে হবে একদিনের ম্যাচ।
পাকিস্তান ম্যাচে অন্যতম আকর্ষণ ছিল গিল এবং বাবরের ব্যাটিং। আইসিসির ব্যাটসম্যানদের ক্রমতালিকায়বাবর আজমের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল । ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে দুরন্ত খেলেছেন তিনি। এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাবরের বর্তমান পয়েন্ট ৮৫৭, সেখানে গিলের পয়েন্ট ৩৯। ফলে বিশ্বকাপেই বাবরকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।

বিশ্বকাপের ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছিল গিলকে। কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয়ে টিম ম্যানেজমেন্টের উপর চাপ বাড়ালেন শুভমান।












Click it and Unblock the Notifications