ICC World Cup 2023: ব্যাট হাতে বড় রানে ব্যর্থ, কোহলিকে টেক্কা দিয়ে পুরস্কার জিতে নিলেন শ্রেয়সই
ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হচ্ছে। প্রতিটি ম্যাচ শেষেই সাজঘরে ঘোষিত হচ্ছে সেই ম্যাচের সেরা ফিল্ডারের নাম, তাঁকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে সোনার মেডেল।
ব্যতিক্রম হল না ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের পরও ঘোষিত হল সোনার পদক জয়ীর নাম। তৃতীয় ম্যাচ শেষে সাজঘরের টিভিতে ভেসে উঠেছিল সোনার পদক জয়ীর নাম। চতুর্থ ম্যাচে আরও বড় চমক দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সাজঘরের টিভি নয় মাঠের বড় পর্দায় ভেসে উঠল পুরস্কারজয়ীর নাম। সাজঘর থেকেই সেটা দেখতে পান ক্রিকেটাররার।

এরপর সাজঘরে দলের ফিল্ডিং কোচ একে একে ফিল্ডারদের ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেন। সেখানে তাঁর মুখে নাম উঠে আসে সিরাজ-বিরাট কোহলি-শ্রেয়স আইয়ারদের। ধরমশালার ম্যাচে আউটফিল্ড খুব একটা ভালো নয়, ফলে ফিল্ডারদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছিল এই মাঠে ভালো ফিল্ডিং করা।
Last time we revealed our "Best fielder winner" on the giant screen 🤙🏻
— BCCI (@BCCI) October 23, 2023
Our "Spidey sense" says this time we've taken it to new "heights" 🔝
Presenting the much awaited Dressing room Medal ceremony from Dharamshala 🏔️ - By @28anand#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ
টি দিলীপের বক্তব্যের পরই সাজঘর থেকে কোহলিরা মাঠে নেমে আসেন। সেখানেই দেখা গেল অভিনব দৃশ্য। স্পাইডার ক্যাম থেকে নেমে এল পুরষ্কারজয়ীর নাম। সেখানে দেখা গেল শ্রেয়স আইয়ারের নাম। অর্থ্যাত নিউজিল্যান্ড ম্যাচে সেরা ফিল্ডার হলেন শ্রেয়স আইয়ার।তাঁকে সোনার পদক পরিয়ে দিলেন জাদেজা। এরপর মাঠেই চলল একপ্রস্থ সেলিব্রেশন।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ক্যাচ নেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে এই পুরস্কার পান জাদেজা। এবার পেলেন শ্রেয়স আইয়ার। সোনার পদকের লড়াই কিন্তু জমে গিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications