ICC CWC 2023: বিশ্বকাপ অভিযান জয় দিয়েই শুরু করল বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে নামার আগে চাপে পড়ল আফগানিস্তান

ICC World Cup 2023: জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। আজ ধরমশালায় ৯২ বল বাকি থাকতে আফগানিস্তানকে ছয় উইকেটে হারাল শাকিব আল হাসানের দল।

মেহিদি হাসান মিরাজ বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি অর্ধশতরান করলেন। দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত রইলেন নাজমুল হোসেন শান্ত। ১১ অক্টোবর ভারতের বিরুদ্ধে নামার আগে চাপ বাড়ল আফগানদের উপর।

ICC CWC 2023: বিশ্বকাপ অভিযান জয় দিয়েই শুরু করল বাংলাদেশ

টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ৩৭.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ সর্বাধিক ৪৭ রান করেন। ইব্রাহিম জাদরান ও আজমাতুল্লাহ ওমরজাই করেন ২২ রান করে। রহমত শাহ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি- দুজনেরই সংগ্রহ ১৮ রান।

মেহিদি হাসান মিরাজ তিনটি মেডেন-সহ ৯ ওভারে ২৫ রান দিয়ে এবং বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৮ ওভারে ৩০ রানের বিনিময়ে তিনটি করে উইকেট দখল করেন। ১টি মেডেন-সহ ৬.২ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ নেন ১ উইকেট।

জবাবে খেলতে নেমে বাংলাদেশের ওপেনাররা সুবিধা করতে পারেননি। তানজিদ হাসান ১৩ বলে ৫ রান করে রান আউট হন। ১৮ বলে ১৩ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে যান লিটন দাস। তৃতীয় উইকেট জুটিতে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন মিরাজ ও শান্ত। পাঁচটি চারের সাহায্যে ৭৩ বলে ৫৭ রান করেন মিরাজ।

ICC CWC 2023: বিশ্বকাপ অভিযান জয় দিয়েই শুরু করল বাংলাদেশ

তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। শাকিব করেন ১৯ বলে ১৪। মুশফিকুর রহিম ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। ফারুকি ৫ ওভারে ১৯, নবীন উল হক ৫.৪ ওভারে ৩১ ও আজমাতুল্লাহ ওমরজাই ২ ওভারে ৯ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা মিরাজ।

মঙ্গলবার ধরমশালাতেই বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে নিউজিল্যান্ডের কাছে। আগামী বুধবার দিল্লিতে ভারত-আফগানিস্তান দ্বৈরথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+