ICC World Cup 2023: বিশ্বকাপের আগেই অবসরের পরিকল্পনা ঘোষণা শাকিবের, তামিমকে পাল্টা আক্রমণ
ICC World Cup 2023: বিশ্বকাপ শুরুর আগেই বিতর্কে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট। শাকিব-তামিম দ্বন্দ্ব ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এরইমধ্যে বিশ্বকাপ শুরুর আগে অবসরের পরিকল্পান ঘোষণা করে দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তথা অধিনায়ক শাবিক। বিশ্বকাপের পর তিনি যে নেতৃত্বের দায়িত্বে থাকবেন না তা স্পষ্ট করে দিয়েছেন শাকিব।
বিশ্বকাপে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। দল থেকে বাদ যাওয়ায় রাজনীতির অভিযোগ তুলে বিস্ফোরণ ঘটিয়েছেন তামিম ইকবাল। তাঁর নিশানা বর্তমান অধিনায়ক শাকিবের দিকেই। এর পাল্টা দিতে ছাড়লেন না শাকিবও। তবে বিশ্বকাপে আগেই নিজের অবসরের পরিকল্পনা ঘোষণা করে চমক দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।

নিজের অবসর প্রসঙ্গে শাকিব বলেন, ''আমি খুব বেশি হলে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলব। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পরে ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসর নেব। শেষ ওডিআই ক্রিকেট খেলব ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর টেস্ট ক্রিকেট থেকে বিশ্বকাপের পরেই অবসর নিতে পারি।''
দলের অধিনায়কত্ব প্রসঙ্গে শাকিব আল হাসান উল্লেখ করেন, ''বিশ্বকাপের পরে আমি আর দলের নেতৃত্বের দায়িত্বে থাকব না। একটা কথা স্পষ্ট করে উল্লেখ করতে চাই আমি ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলাম। কিন্তু তার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ভাই আর দলের ম্যানেজমেন্ট বলল, আমাকে অধিনায়কের দায়িত্ব নিতে বলে। তাই আমি রাজি হয়েছি। নিজের জন্য নয়। দলের জন্য।''

অভিযোগ উঠেছে , শাকিব আল হাসানের কারণেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের দাবি, 'আনফিট' তামিমকে দলে নিতে চাননি অধিনায়ক শাকিব।
এই প্রসঙ্গেও মুখ এই বিষয়ে মহেন্দ্র সিং ধোনির ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে বলা কথার প্রসঙ্গ টেনে শাকিব বলেন, 'আমার কথা গুরুত্বপূর্ণ না, আমার সামর্থ্য, দক্ষতা যোগত্যা এই সব নিয়ে অনেকের সংশয় থাকতে পারে। তবে এম এস ধোনি যেহেতু সব ট্রফি জিতেছে, তাঁর কথা অনেকবেশি গুরুত্বপূর্ণ।'
একইসঙ্গে শাকিব উল্লেখ করেন, 'ধোনির মতো সাফল্য বাংলাদেশের কারও নেই। ধোনি বলেছিলেন ফিট না হলে খেলাটা প্রতারণার সমান দলের প্রতি, দেশের প্রতি। আমার মনে হয় মেনে নেওয়া উচিত।'

তামিম স্বীকার করে নেন যে, তাঁর শরীরে ব্যাথা রয়েছে। তবে কোনও চোট নেই। আনফিট নন তিনি। কয়েকদিনের রিহ্যাবেই পুরোপুরি তরজাজা হয়ে উঠবেন। বিশ্বকাপের আগে বেশ কিছুদিন সময় রয়েছে। প্রথম প্রস্তুতি ম্যাচ পর্যন্ত বিশ্রাম নিলেই কোনও সমস্যা হওয়ার কথা নয়।












Click it and Unblock the Notifications