ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন? শাকিবের চোটের বর্তমান আপডেট জানুন
আগামী বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। জয়ের হ্যাটট্রিক করা ভারতের বিরুদ্ধে অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামার আগে টাইগারদের শিবিরে চর্চায় শাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। পুণের এমন মেগা ম্যাচে কি আদৌ বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার খেলতে পারবেন? এইাই এখন সবথেকে বড় প্রশ্ন?
নিউ জ়িল্যান্ডের ইনিংসের ১৫ ওভারের পর মাঠ ছেড়েছিলেন শাকিব। ব্যাট করার সময় চেন্নাইয়ের গরমে তাঁর বাম পায়ের উরুর পেশিতে টান ধরে। তাই শট রান নেওয়ার বদলে বড় শট খেলে রান তোলার চেষ্টা করেছিলেন তিনি। শুক্রবারই চেন্নাইয়ের এক হাসপাতালে শাকিবের উরুর স্ক্যান করানো হয়। বাংলাদেশ দল সূত্রে জানা গিয়েছে, শাকিবের চোট তেমন গুরুতর নয়।

একটি ইংরেজী দৈনিককে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, 'আমরা দলের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। দলের মেডিকেল টিমের পর্যবেক্ষনেই আছেন শাকিব। তবে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে শাকিবের ম্যাচ খেলার সম্ভাবনা ৫০-৫০। দলের সাপোর্ট স্টাফরা কঠোর পরিশ্রম করছেন শাকিবকে দ্রুত সুস্থ করে তোলার জন্য।

বিশ্বকাপ শুরুর আগেও অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন শাকিব। সে কারণে দু'টি প্রস্তুতি ম্যাচেই খেলতে পারেননি।আবারও বিশ্বকাপের মাঝেও চোট পেয়ে দলের সমস্যা বাড়ালেন।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ শিবিরে ঝামেলা লেগে আছে। এশিয়া কাপে ব্যর্থতার পর, শাকিব বনাম তামিম ইকবালের ইগোর লড়াই এবং এর পর দলের তারকা ওপেনারের বাদ যাওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পদ্মাপারের দেশ।
বিতর্ক আরও আছে, সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন লিটন দাস। যদিও পরে তিনি ভুল স্বীকারও করে নিয়েছেন।












Click it and Unblock the Notifications