Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: তামিম বিতর্ক থেকে টাইমড আউট, নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে ‘আইকন’ শাকিব

বাংলাদেশের অন্যতম ক্রিকেট আইকন শাকিব আল হাসান। এক দশকেরও বেশি সময় ধরে পদ্মাপারের ক্রিকেটের অন্যতম মুখ তি‌নিই। গোটা দেশ জুড়েই রয়েছে তাঁর জনপ্রিয়তা। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের বিদায় লগ্নে এসে হঠাতই বিতর্কে জর্জরিত শাকিব। বিশ্বকাপ শুরুর আগেই তামিম ইকবালকে দলে না রাখা নিয়ে যার সূত্রপাত, তারপর খারাপ পারফরম্যান্স, সব শেষে টাইমড আউট বিতর্কে জড়িয়ে দেশেই সমালোচনার মুখে পড়লেন বাংলাদেশের অধিনায়ক।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই শাকিব-তামিম দ্বন্দ্বে বিতর্কের ঝড় উঠে পদ্মাপারে। দলের অন্যতম বর্ষীয়ান ক্রিকেটারকে স্কোয়াডে না রাখা নিয়ে কাঠগড়ায় উঠতে হয় শাকিবকে। প্রকাশ্যেই সতীর্থের বিরুদ্ধে তোপ দাগে‌ন তামিম। শাকিবের এই ব্যবহার মেনে নিতে পারেননি দেশের ক্রিকেট প্রেমীদের একাংশ।

ICC World Cup 2023

এরপর বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করে বাংলাদেশ দল। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বাংলাদেশের। দলের এই পারফরম্যান্স হতাশ করে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের। এরইমধ্যে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শাকিব। বিশ্বকাপের প্রথম দিকে তিনি ছিলেন চূড়ান্ত ফ্লপ। ফলে কলকাতায় আসার আগে দেশে ফিরে যান ছোটবেলার কোচের কাছে প্রশিক্ষণ নিতে।

কিন্তু দেশে ফিরে নজিরবিহীন ঘটনার মুখোমুখি হন শাকিব। মীরপুর স্টেডিয়ামের বাইরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কলকাতায় পাকিস্তানের কাছে হারের পর ইডেনে আসা সমর্থকরাও শাকিবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এমনকি তাঁর অবসরেরও দাবি তোলেন অনেকে।তবে সব কিছুকে ছাপিয়ে গেল সোমবারের টাইমড আউট বিতর্ক।

এই আউট করার জন্য নিজের দেশের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন শাকিব। দেশের ক্রিকেট প্রেমী থেকে সংবাদমাধ্যমের একাংশ শাকিবের এই অক্রিকেটীয় মনোভাব মেনে নিতে পারছেন না। তাঁদের অনেকের মতে রণকৌশল নয় শাকিবের উচিত ছিল ক্রিকেটীয় স্পিরিট বজায় রাখা। অতীতে যা অধিনায়করা করে এসেছেন।

ICC CWC 2023: বিশ্বকাপের ম্যাচে তিক্ততা, বাংলাদেশের সঙ্গে করমর্দন এড়াল শ্রীলঙ্কা, শাকিবকে খোঁচা অ্যাঞ্জেলোর
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হেলমেটের স্ট্র্যাপ ভাঙায় তা বদলাতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরফলে নির্ধারিত সময় পেরিয়ে যায়। এরই সুযোগ নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর আবেদনে সাড়া দিয়ে নিয়ম মেনেই আম্পায়াররা আউট দেন।আম্পায়াররা ম্যাথিউজকে টাইমড আউট ঘোষণা করলেন তিনি যান শাকিবের কাছে। কিন্তু শাকিব নিজের অবস্থানে অনড় থাকেন।

প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই শাকিবের সমালোচনা করেছেন। গৌতম গম্ভীর থেকে উসমান খোয়াজা, ওয়াকার ইউনিস থেকে ডেল স্টেইন, মহম্মদ হাফিজ থেকে সুব্রহ্মণ্যম বদ্রীনাথরা সকলেই মনে করছেন, ম্যাথিউজকে এভাবে আউট করা উচিত হয়নি শাকিবের। খুবই লজ্জাজনক এই ঘটনা। ক্রিকেটীয় ভদ্রতার বিরোধী বলেই সকলে মনে করছেন।

যদিও দিনের শেষে শাকিব বলেন, 'আমাদের একজন ফিল্ডার এসে বলেছিল যে এই মুহূর্তে আবেদন করলে সে আউট হবে। তখন আমি আবেদন করি। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেছেন আমি সত্যিই আবেদন করছি কী না, আমি আবেদন ফিরিয়ে নেব কি না। আমি বলেছি, না, যদি নিয়মে থাকে, যদি আউট হয়, তাহলে আমি আবেদন করছি। ঠিক এটাই হয়েছে।' শাকিব অবশ্য নিজের সতীর্থের নাম প্রকাশ্যে আনেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+