ICC World Cup 2023: ভারতীয় দল থেকে কাকে চুরি করতে চান? শাকিব থেকে কনওয়ে সবার মুখে একটাই নাম

চলতি বিশ্বকাপে আয়োজক দেশ ভারতকেই ফেভারিটের তালিকায় রেখেছেন বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক। অন্য দলগুলির তুলনায় এবার টিম ইন্ডিয়া অনেকবেশি শক্তিশালী। দলের ব্যাটিং এবং বোলিং উভয়ের গভীরতাই বেশি। তার উপর সদস্য এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বসা নিয়ে খেলতে নামছে মেন ইন ব্লু। বর্তমান ভারতীয় দলে রোহিত, শুভমান, পাণ্ডিয়া থেকে সিরাজ, শামি, বুমরাহ ভারতীয় দলে তারকার ছড়াছড়ি।

ভারতীয় দল যতই তারকায় ভরপুর থাক, টিম ইন্ডিয়ার নিউক্লিয়াস কিন্তু একজনই। তি‌নি বিরাট কোহ‌লি। তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে আসমুদ্র হিমাচল। শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই নন, বিদেশিদের কাছেও মূল আর্কষণে বিরাট কোহলিই। বিদেশি দলগুলির কাছে একটাই স্লোগা‌ন বিরাটকে থামাও ভারতকে হারাও।

কোহলি

বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের কাছে প্রশ্ন রাখা হয়েছিল? যদি সুযোগ হয় ভারতীয় দল থেকে কোন ক্রিকেটারকে চুরি করতে চান? এমন প্রশ্নে একাধিক বিদেশি তারকা একজন ভারতীয় ক্রিকেটারের নাম বললেন। তিনি বিরাট কোহলি।

ভারতের এই মুহূর্তের সেরা একাদশ থেকে কোন ক্রিকেটারকে চুরি করতে চান, এই প্রশ্নে একাধিক বিদেশি তারকা ক্রিকেটাররা কোহলিই বেছে নিলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ১৫২ রান করা ডেভন কনওয়ে , বাংলাদেশের অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার শাকিব আল হাসান , ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক এবং পাকিস্তানের অন্যতম পেশার হারিস রাউফ সকলেই এই মুহূর্তে পৃথিবীর অন্যতম আইকন বিরাট কোহলির নাম বলেছেন।

কোহলি

অর্থ্যাত পাঁচজন সফল বিদেশি ক্রিকেটারই তাদের দলে বিরাট কোহলিকে নিতে চাইছেন। বিরাট মানেই রানের রাজা। তাঁর ব্যাট কথা বলতে শুরু করলে প্রতিপক্ষ দলের অধিনায়কদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়। এবারও কোহ‌লির কাছ থেকে রয়েছে বিরাট প্রত্যাশা।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কোহলি। যদিও গত ১২ বছরে অনেকটাই বদলে গিয়েছেন বিরাটের পৃথিবী। সেই দলের কনিষ্ঠ সদস্যই পরে ভারত অধিনায়ক হয়েছেন, পরে নেতৃত্বও ছেড়েছেন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৮১ একদিনের ম্যাচে ১৩০৮৩ রান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+