ICC World Cup 2023: বিশ্বকাপে ফের পাঁচ উইকেট, আক্রম-আমিরদের রেকর্ডও ভেঙে দিলেন শাহিন আফ্রিদি

পাকিস্তানের বোলিং বরাবরাই শক্তিশালী। অতীতে ইমরান খা‌ন, ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো বোলাররা বিশ্বকাপে পাকিস্তা‌ন দলের প্রতিনিধিত্ব করেছে‌ন। পূর্বসূরিদের পতাকা বাহক হিসেবে এবার বিশ্বকাপে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি এই পাক পেসার। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিন্নাস্বামীতে জ্বলে উঠলেন এই পাক পেসার।

বেঙ্গালুরু চিন্নাস্বামীতে ২৫৯ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ জুটি। সেই সময় মনে হয়েছিল ৫০০ রান না স্কোরবোর্ডে তুলে ফেলে অজিরা। কিন্তু দলের কঠিন সময়ে জ্বলে উঠলেন আফ্রিদি। বিনা উইকেটে ২৫৯ থেকে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান স্কোরবোর্ডে তুলল অজিরা। ম্যাচে দুরন্তভাবে প্রত্যাবর্তন করলেন পাক বোলাররা। ৫ উইকেট নিলেন শাহিন শাহ আফ্রিদি। সেইসঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন এই পাস পেসার।

ICC World Cup 2023

২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন শাহিন, চার বছর পর ফের বিশ্বকাপের মঞ্চে পাঁচ উইকেট নেওয়ার নজির সৃষ্টি করলেন। প্রথম পাকিস্তানী বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন আফ্রিদি।এরআগে পাঁচজন পাক বোলার বিশ্বকাপে ৫ উইকেট ‌নিয়েছেন। তাঁরা হলেন ওয়াসিম আক্রম, ওয়াহ রিয়াজ, সোহাইল খান, মহম্মদ আমির। তবে প্রত্যেকেই একবার করে বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন।

২০০৩ সালে নাবিবিয়ার বিরুদ্ধে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন আক্রম। ২০১১ সালে ওয়াহাব রিয়াজ ভারতের বিরুদ্ধে ৪৬ রানে ৫ উইকেট নেন। ২০১৫ সালে ভারতের বিরুদ্ধেই ৫৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন সোহাইল খান।২০১৯ সালে মহম্মদ আমির অজিদের বিরুদ্ধে ৩০ রানে ৫ উইকেট নেন।

ICC World Cup 2023

২০১৯ বিশ্বকাপেই বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ রানে ৬ উইকেট নেন শাহিন। এবার অজিদের বিরুদ্ধে ৫৪ রানে নিলেন পাঁচ উইকেট। এবারের বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে পাঁচ উইকেট পেলেন আফ্রিদি। এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলে্ন মিচেল স্যান্টানার।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন ডেনিস লিলি। ১৯৭৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট নেন অজি পেসার।ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে পাঁচ উইকেট নিয়েছেন কপিল দেব, রবিন সিং, ভেঙ্কটেশ প্রসাদ,আশিস নেহেরা, যুবরাজ সিং, মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+