ICC World Cup 2023: বজরংবলীর আর্শীবাদেই জয়! ভারতে খেলতে এসে হনুমান ভক্ত হয়ে পড়লেন ডাচ অধিনায়কও
আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচে জয় শ্রী রাম ধ্বনিতে মুখোরিত হয়েছিল। যা নিয়ে বিতর্কও কম হয়নি। পিসিবি আইসিসির কাছে নালিশও করেছে। কিন্তু পাক দলই অসন্তুষ্ট হোক, ভারতে এসে কিন্তু হনুমানের ভক্ত হয়ে পড়লেন ডাচ অধিনায়ক। রাম ভক্ত হয়েছেন কিনা জানা নেই, তবে ভারতীয় দেবতায় মজেছেন কমলা বাহিনির দলনেতাও।
স্কট এডওয়ার্ডস একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে তাঁকে বজরংবলীর একটি মূর্তির সামনে বসে থাকতে দেখা যায় স্কট এডওয়ার্ডসকে। এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।আসলে ধরমশালায় প্রাকৃতি সুন্দর্য মন জিতে নিয়েছে ডাচ অধিনায়কের। সেখানকার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় অঘটন ঘটিয়ে দিল ডাচরা। মঙ্গলবার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়ে দিল নেদারল্যান্ডস ।২৪৬ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০৭ রানেই অল আউট হয়ে গেল। ৩৮ রানে জয় পেলেন ডাচরা।
ডাচ দলে একাধিক ভারতীয় রয়েছেন। ফলে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত দলের বেশির ভাগ সদস্য। তবে দলের অধিনায়ক যেভাবে ভারতীয় ভগবানের সামনে ছবি দিয়েছেন, তা অভাবনীয়। ডাচ অধিনায়কের এমন ছবি গেরুয়া শিবিরকে উৎফুল্ল করবে।












Click it and Unblock the Notifications