ICC World Cup 2023: ক্যাচ নিয়ে গিলের মুখে চওড়া হাসি, সারার মনও জিতলেন শুভমান?
শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের প্রেমের জল্পনা সোশ্যালসাইটের অন্যতম চর্চার বিষয়। বিগত কয়েক মাসেই সেই জল্পনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। কখনও গুঞ্জন তৈরি হয় তাঁরা একসঙ্গে ডেট করছেন, আবার কখনও নেট দুনিয়ায় রটে সচিন কন্যার সঙ্গে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই।
এই আবহে বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা। এরআগে বিশ্বকাপের কোনও ম্যাচে দেখা যায়নি সারাকে। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের খেলা দেখতে হাজির হলেন সচিন কন্যা। সারার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এমনকি চর্চায় উঠে আসে সেই শুভমান গিলের নাম।

লন্ডনের ওভাল গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে, ভারতের ওপেনার শুভমান গিল এবং সারা তেন্ডুলকরের মধ্যে প্রেমের সমীকরণে একটা স্ট্যাম্প গিয়েই দেন নেটিজেনরা৷ একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আসে।স্ক্রিনশটের একটিতে দেখা গিয়েছিল গিল নিজের জন্মদিনে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে লাইভ গিয়েছিলেন। সারাও, গিলের ইন্সটা লাইভে যোগ দিয়েছিলেন এবং সেখানেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সচিন কন্যা৷ সেখানে লাইভেই লিখেছিলেন এইচডিবি।

এই ম্যাচে ফিল্ডিং করার সময়ে জাদেজার বলে লিটন দাসের ক্যাচ নেন, এরপর শার্দূলের বলে হৃদয়ের ক্যাচও তালুবন্দি করেন। ক্যাচ নিয়ে দেখা যায় গিলের মুখে চওড়া হাসি। ক্যাচের সঙ্গে কী সারার মনও জিতে নিলেন শুভমান। সেটার উত্তর পেতে হয়ত আরও অপেক্ষা করতে হবে।
Sara Tendulkar in the stands. pic.twitter.com/H0N5KWToiA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 19, 2023
বিশ্বকাপের শুরুতেই ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুটি ম্যাচে খেলতেই পারেননি। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে নামলেও বড় রান করতে পারেননি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠার অপেক্ষায় গিল। আইসিসির ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ১ নম্বরে উঠার দৌড়ে আছেন শুভমান। সারার সামনেই কী সেঞ্চুরি করে বাবরকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন গিল।












Click it and Unblock the Notifications