ICC World Cup 2023: গিলের বিকল্প খোঁজার কাজ শুরু, তালিকায় রয়েছে দুটি নাম
বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াডে একবার বদল হয়ে গিয়েছে। অক্ষর প্যাটলের পরিবর্তে বিশ্বকাপ শুরুর আগেই দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফের একবার ভারতীয় দলে বদলের সম্ভাবনা। এবার কিন্তু বিরাট নাম নিয়ে আলোচনা। ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল টিম ইন্ডিয়ার উদ্বেগের কারণ হয়েছেন। এমনকি তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। কবে মাঠে নামতে পারবেন গিল, তা নিয়ে অনিশ্চয়তা আছে।
শুভমানের পুরোপুরি সুস্থ হতে যেহেতু সময় লাগবে, তাই নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাঁর জায়গায় আপাতত দলে বদলি নেওয়ার কথা ভাবতে পারেন। বুধবারই এই বিষয়ে থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আলোচনা করতে পারেন নির্বাচকরা। তেমন হলে কে আসতে চলেছেন গিলের জায়গায়?

শুভমান প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও খেলবেন না। এমন অবস্থায় টিম ইন্ডিয়ার নির্বাচকরা যশস্বী জয়সওয়াল বা ঋতুরাজ গায়কোয়াড়কে তৈরি থাকতে বলতে পারেন। শুভমানের যদি সুস্থ হতে সময় লাগে, সে ক্ষেত্রে তাঁর জায়গায় যশস্বীদের মধ্যে কাউকে দলে নেওয়া হতে পারে। তবে ভারতীয় দল যদি চায় তবেই দলে নেওয়া হবে অন্য কাউকে।

অন্যদিকে এশিয়ান গেমসের সেমিফাইনালে অধিনায়ক রুতুরাজ ২৬ বলে অপরাজিত ৪০ রান করে দলকে ফাইনালে পৌঁছে দেন। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ৪ টি এক দিনের ম্যাচে ১০৬ রান এবং ১৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭৭ রান করেছেন। ফলেঁ এই দুই ব্যাটসম্যানই গিলের বিকল্প হিসেবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের নজরে রয়েছেন।













Click it and Unblock the Notifications