ICC World Cup 2023: তালিকায় নেই কোহলি, তলানিতে রোহিত, স্ট্রাইক রেটের নিরিখে বিশ্বকাপে চমক দিচ্ছেন কারা?

বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রান করার ‌নিরিখে প্রথম দুই স্থানেই আছেন বিরাট ও রোহিত। কিন্তু বিশ্বকাপের স্ট্রাইক রেটের তালিকায় বেশ পিছিয়ে রোহিত শর্মা। এমনকি প্রথম সাত জনের মধ্যেই জায়গাই পাননি বিরাট কোহলি। অবাক করা কাণ্ড হলেও সর্বাধিক রানের তালিকায় না থেকেও স্ট্রাইক রেটে শীর্ষস্থানে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

বিশ্বকাপে রানের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে আছেন বিরাট কোহলি। ৫ ম্যাচ খেলে ৩৫৪ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তালিকায় ২ নম্বরে আছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত হিটম্যানের নামের পাশে ৩১১ রান। তালিকায় ৩ ‌নম্বরে আছেন মহম্মদ রিজওয়ান। এই পাক ব্যাটসম্যান এখনও পর্যন্ত করেছেন ২৯৪ রান। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই তিন ব্যাটসম্যানই স্ট্রাইকরেটে টেক্কা দিতে পারেননি কুশল মেন্ডিসকে।

ICC World Cup 2023:

৪ ম্যাচে ২১৮ রান করেছেন কুশল মেন্ডিস, শ্রী‌লঙ্কান এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ১৪৬.৩। একদিনের বিশ্বকাপে ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রাইকরেটে শীর্ষে আছে‌ন এই লঙ্কা‌ন ব্যাটসম্যানই। মঙ্গলবারের ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত এই তালিকায় ২ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। ৪ ম্যাচে ব্যাট হাতে করেছেন ২০৫ রান। কিন্তু প্রোটিয়া এই ব্যাটসম্যানেরর স্ট্রাইকরেট ১৪১.৩৭।

৫ ম্যাচে ইফতিকার আহমেদ করেছে‌ ১০১ রান। কিন্তু ১৪০.২৭ স্ট্রাইকরেট নিয়ে এই পাক ব্যাটসম্যান আছেন ৩ নম্বরে।তালিকায় ৪ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। ৪ ম্যাচে করছেন ১৯৮ রান। কিন্তু প্রোটিয়া এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ১৩৯.৪৩। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি শতরানও আছে তাঁর।

ICC World Cup 2023

এই তালিকায় ৫ নম্বরে আছেন মার্ক উড। ৪ ম্যাচে করেছেন মাত্র ৮০ রান। কিন্তু ব্রিটিশ এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ১৩৭.৯৩। তালিকায় ৬ নম্বরে আছেন রোহিত শর্মা, এখনও পর্যন্ত হিটম্যানের নামের পাশে ৩১১ রান। কিন্তু‌ রোহিতের স্ট্রাইকরেট ১৩৩.৪৭। এখ‌নও পর্যন্ত একটি শতরান ও একটি অর্ধশতরান এসেছে রোহিতের ব্যাট থেকে।

তালিকায় সাত ‌নম্বরে আছেন প্রোটিয়া ব্যাটসম্যান মার্কো জানসেন। ৪ ম্যাচে করেছেন ১২২ রান। কিন্তু তাঁর স্ট্রাইকরেট ১২৭.০৮। প্রথম সাত জনের তালিকায় স্থান পাননি কোহলি।

ICC World Cup 2023

এখনও পর্যন্ত সব দলই চারটি করে গ্রুপ পর্বের ম্যাচ খেলে ফেলেছে। অনেক দল আবার ৫ নম্বর ম্যাচও খেলে ফেলেছে। ভারতের এখনও গ্রুপ পর্বে চারটি ম্যাচ বাকি আছে, তবে রান করলেই হবে না একইসঙ্গে স্ট্রাইক রেটও মাথায় রাখতে হবে ব্যাটারদের।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+