ICC CWC 2023: রোহিতের বিধ্বংসী শতরানে ভাঙল গেইলের বিশ্বরেকর্ড, সচিনকে ছাপিয়ে কোন নজির হিটম্যানের?

ICC CWC 2023: দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ২৭৩ রানের টার্গেট তাড়া করছে ভারত। রোহিত শর্মারা চাইছেন দ্রুত লক্ষ্যে পৌঁছে নেট রান রেটকে ভালো জায়গায় নিয়ে যেতে। ইতিমধ্যেই শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা।

১১.৫ ওভারেই ১০০ রান পেরিয়ে যায় ভারত। সিংহভাগ রানই এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ঈশান কিষাণকে সঙ্গে নিয়ে অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে শতাধিক রান যোগ করেছেন হিটম্যান। গড়েছেন নয়া বিশ্বরেকর্ড।

ICC CWC 2023: রোহিতের বিধ্বংসী শতরানে ভাঙল গেইলের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ক্রিস গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজহীন বিশ্বকাপে সেই গেইলের রেকর্ডটি ছিনিয়ে নিলেন হিটম্যান। আজ নয়া বিশ্বরেকর্ড গড়তে তিনটি ছক্কার প্রয়োজন ছিল। ঝোড়োগতিতে ব্য়াটিংয়ের ফাঁকে সেই রেকর্ড চুরমার করে দিলেন রোহিত।

ICC CWC 2023: রোহিতের বিধ্বংসী শতরানে ভাঙল গেইলের বিশ্বরেকর্ড,

মাত্র ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। রোহিতের ব্যাট থেকে শতরান এলো ৬৩ বলে। যা তাঁর কেরিয়ারের ৩১তম ওডিআই শতরান। হাফ সেঞ্চুরি করা অবধি তিনি ৭টি চার ও ২টি ছয় মেরেছিলেন। শতরানের সময় তা গিয়ে দাঁড়াল ১২টি চার, চারটি ছয়। বিশ্বকাপে ১৯তম ইনিংসে এদিনই পূর্ণ করলেন ১ হাজার রান। বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রান করার নিরিখে তিনি ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নারকে।

বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করতে সচিনের মতোই এবি ডি ভিলিয়ার্সেরও ২০টি ইনিংসই লেগেছিল। ভিভ রিচার্ডস ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের লেগেছিল ২১টি ইনিংস। আজ ভারতের রান ১০ ওভারের শেষে ছিল বিনা উইকেটে ৯৪। তার মধ্যে রোহিতেরই ৪৩ বলে ৭৬, ৯টি চার ও চারটি ছয়ের সৌজন্যে।

আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ৫৫৩। শাহিদ আফ্রিদি ৪৭৬, ব্রেন্ডন ম্যাকালাম ৩৯৮ ও মার্টিন গাপটিল ৩৮৩টি ছয় মেরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মেরেছেন শাহিদ আফ্রিদি (৩৫১)। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মেরেছেন রোহিত (১৮২)। টেস্টে রোহিতের ছয় রয়েছে ৭৭টি। টেস্টে সর্বাধিক ১২৪টি ছয় বেন স্টোকসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+