ICC World Cup 2023: শুভমানকে নিয়ে রোহিতের বিরাট বার্তা, পাকিস্তান ম্যাচে শক্তি বাড়াচ্ছে ভারত

ICC World Cup 2023: সব কিছু ঠিকঠাক চললে আমেদাবাদে ভারত শক্তি বাড়িয়েই নামছে পাকিস্তানের বিরুদ্ধে। ৫০ ওভারের বিশ্বকাপে ভারত ৭ বার খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে, জয় এসেছে সব কটিতেই।

চলতি বিশ্বকাপে দুই দেশই নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। প্রথম দুটি ম্যাচে ভারত পায়নি শুভমান গিলকে। যদিও ডেঙ্গি থেকে সেরে উঠে শুভমান যে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায়, তেমনই বার্তা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ICC World Cup 2023: শুভমানকে নিয়ে রোহিতের বিরাট বার্তা

চেন্নাইয়ে গিয়ে ডেঙ্গি ধরা পড়েছিল গিলের। ফলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ থেকে ছিটকে যান। সাধারণভাবে ডেঙ্গি থেকে পুরোপুরিভাবে সেরে উঠতে ১০-১৫ দিন লাগে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যদিও বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সবুজ সঙ্কেত পেয়ে বুধবার চেন্নাই থেকে আমেদাবাদে পৌঁছে যান গিল।

সকালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিয়ে ঘণ্টাখানেক ধরে নেটে ব্যাটিং করেন গিল। ফিল্ডিং প্র্যাকটিসও করেন। জানা গিয়েছিল, আজই গিলের ফিটনেস টেস্ট হবে। আজ সন্ধ্যায় স্টেডিয়ামেই অনুশীলন সারছে ভারতীয় দল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, কালকের ম্যাচে খেলার জন্য গিল ৯৯ শতাংশ প্রস্তুত।

ICC World Cup 2023: শুভমানকে নিয়ে রোহিতের বিরাট বার্তা

রোহিত যেভাবে কথাটি বলেছেন, তাতে স্পষ্ট ইঙ্গিত হাই ভোল্টেজ ম্যাচে রোহিত ওপেন করতে যাবেন শুভমানকে সঙ্গে নিয়েই। গিলের অনুপস্থিতিতে ভারত ওপেন করতে পাঠিয়েছিল ঈশান কিষাণকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হন কিষাণ। আফগানিস্তান ম্যাচে তিনি করেন ৪৭ রান। শুভমান ফিট হলে কিষাণকেই বসতে হবে।

একইসঙ্গে রোহিত জানান, শুভমান কাল কেমন থাকেন তার উপরই নির্ভর করবে প্রথম একাদশে সুযোগের বিষয়টি। আজ অনুশীলনে গিলকে অবশ্য ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে। স্বাভাবিক ছন্দেই ফিটনেস ড্রিলের পাশাপাশি ব্যাটিং প্র্যাকটিসে অংশ নিয়েছেন।

কালকের ম্য়াচে টস ফ্যাক্টর হবে না বলেই মনে করছেন রোহিত। চেন্নাই ও দিল্লি ম্যাচে ডিউ ফ্যাক্টর ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেনি। রোহিত স্পষ্ট করেছেন, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের শব্দব্রহ্ম তাঁদের ভালো খেলায় উজ্জীবিত করবে।

ভারত কাল নামছে আটে আটের লক্ষ্যে। রোহিত অবশ্য পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, আমি কখনও পরিসংখ্যানের দিকে তাকাই না। কীভাবে ভালো খেলা যায় সেটাতেই ফোকাস থাকে। দুই দলই নতুনভাবে শুরু করবে। এই ম্যাচে কেউ ফেভারিট বলে মনে করি না। আমরা যা করতে চাই তা ঠিকঠাক করা ও মোমেন্টাম ধরে রাখাই মূল লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+