ICC World Cup 2023: বিরাট, রোহিত ভয়ে T20I খেলছেন না! বিশ্বকাপ জিততে হিটম্যানের কোন রণকৌশল?

ICC World Cup 2023: রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। এবার সেই অপ্রাপ্তি মিটিয়ে ফেলতে চান দেশের মাটিতেই। ১০ বছর ধরে কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত।

লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে আজ রোহিত জানিয়ে দিলেন, বিশ্বকাপ জিততে গোটা দল দৃঢ়প্রতিজ্ঞ।

ICC World Cup 2023: বিরাট, রোহিতের T20I না খেলার কারণ প্রকাশ্যে!

রোহিতের কথায়, আমাদের দল যথেষ্ট ভালো। ভালো প্লেয়াররা রয়েছেন। বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেই সবচেয়ে বেশি খুশি হবো। ২০২২ সালের টি ২০ বিশ্বকাপের পরও বলেছি আগামী বিশ্বকাপ জিততে চাই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতাও লক্ষ্য ছিল। বিশ্বকাপ জেতা সহজ ব্যাপার নয়, তবে কঠোর পরিশ্রম করে কাপ জিততে আমরা সকলেই মুখিয়ে।

আত্মবিশ্বাসকে পুঁজি করেই আইসিসি ট্রফি জয়ের দীর্ঘ খরা মেটাতে প্রস্তুত মেন ইন ব্লু। রোহিত আজ বলেন, আমি বা বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিক না খেলার কারণ জানতে চাইছেন অনেকে। রবীন্দ্র জাদেজাও তো খেলছেন না। আপনাদের ফোকাস বুঝি। কিন্তু যে বছর যে ফরম্য়াটের বিশ্বকাপ সেই ফরম্যাটেই আমরা খেলি। টি ২০ বিশ্বকাপের আগেও ওডিআই খেলেনি।

ICC World Cup 2023: বিরাট, রোহিতের T20I না খেলার কারণ প্রকাশ্যে!

লোকেশ রাহুল, শ্রেয়স আইয়াররা বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। রোহিত বলেন, সব ফরম্যাটে সব ম্যাচ খেলা সম্ভব নয়। তাছাড়া আমাদের দলে এত চোট-আঘাতের সমস্যা, তাতে নিজেরাও ভীত হচ্ছি। সে কারণে ফরম্যাট বেছে খেলছি। বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে। যখনই সুযোগ মিলবে বিশ্রাম দেওয়া, রোটেশন করে খেলানোয় জোর দিচ্ছি।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় নিয়েও কথা হয়েছে টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআইয়ের মধ্যে। রোহিত বুঝিয়ে দিয়েছেন, তাঁরা বড় ইভেন্ট একেবারেই মিস করতে চান না। প্রতিটি বিভাগে সেরাদের নিয়েই দল গঠন লক্ষ্য। রোহিত বলেন, সেটা তখনই সম্ভব যখন ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাবেন খেলার। সে কারণেই ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখে নেওয়া হচ্ছে।

সূর্যকুমার যাদব একদিনের আন্তর্জাতিকে সফল নন। কিন্তু রোহিত তাঁর পাশে রয়েছেন। তিনি বলেন, সূর্য এমন একজন প্লেয়ার যিনি ২-৩টি ম্যাচে রান না পেলেও পরের ম্যাচেই দলকে জেতাতে পারেন। যেমনটা হয়েছে তৃতীয় টি ২০ আন্তর্জতিকে। আইপিএলেও প্রথম চার-পাঁচটি ম্যাচে তিনি রান পাননি। তারপর কীভাবে খেলেছেন সেটা সকলেই দেখেছেন।

ICC World Cup 2023: বিরাট, রোহিতের T20I না খেলার কারণ প্রকাশ্যে!

তিলক বর্মার বিশ্বকাপের দলে থাকা নিয়ে সরাসরি কিছু না বললেও রোহিত বলেন, আমি তাঁকে ২ বছর ধরে দেখছি। সাফল্যের খিদে রয়েছে। ভারতীয় দলে আসার পর তিনি নিজের দক্ষতার প্রমাণও রেখেছেন। রোহিত বলেন, বিশ্বকাপের মতো আসরে যে ধরনের চ্যালেঞ্জ বা পরিস্থিতি থাকে তাতে চাপ সামলাতে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকে।

রোহিতের কথায়, অনেক ফ্যাক্টর কাজ করে। চিহ্নিত করতে হয় কে কোন জায়গায় সর্বাপেক্ষা উপযুক্ত হতে পারেন। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর উদাহরণ টেনে রোহিত বলেন, বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্য়াচ তেমন আন্তর্জাতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমাদের মনে হয়েছিল তিনি প্রথম একাদশে থাকার যোগ্য। ফলে ২-৩ জনের আন্তর্জাতিক অভিজ্ঞতা কম থাকলেও তা বিশ্বকাপের মতো আসরে সমস্যা নয় বলে দাবি রোহিতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+