ICC World Cup 2023: টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাসের নেপথ্যের রহস্য ফাঁস রোহিতের, গিলের পরিবর্ত ওপেনার কে?

ঘরের মাঠে ১২ বছর পর একদিনের বিশ্বকাপ খেলতে নামল ভারত। টিম ইন্ডিয়াকে ঘিরে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাপযুদ্ধের অভিযান শুরু করার আগে আত্মবিশ্বাস ঝড়ে পড়ল ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধা‌ন্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপের প্রথম টসেই হারলেন রোহিত। কিন্তু তাতেও যে‌ কোনও রকমভাবেই চিন্তিত হলেন না হিটম্যান।

নিজের আত্মবিশ্বাসটাই দলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন রোহিত। কিন্তু দীর্ঘ ১০ বছর আইসিসি ট্রফি না জেতা একটা দলের অধিনায়কের মধ্যে এতটা আত্মবিশ্বাস আসছে কোথা থেকে? সেই রহস্য টসের সময়ই ফাঁস করলেন রোহিত।

রোহিত

টসের হারার পর রোহিত ভালো পারফরম্যান্সের বিষয়ে আশা প্রকাশ করেন রোহিত। তাঁর কথায়, 'বিশ্বকাপ শুরুর আগে আমরা একটা পর পর সিরিজ জিতেছি। একটা বড় টুর্নামেন্ট জিতেছি। তাই আমাদের দল যথেষ্ট আত্মবিশ্বাসী বিশ্বকাপে ভালো খেলার বিষয়ে।'

গি‌ল ডেঙ্গি আক্রান্ত হওয়ায় এই ম্যাচে খেলতে পারবে‌ন না। ফলে তাঁর বদলে ওপেন করবেন ঈশান কিষাণ।বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত গিলের জন্য অপেক্ষা করতে রাজি ছিল।

রোহিত

কিন্তু গিলের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার দলের সঙ্গে স্টেডিয়ামেই আসতে পারেননি তারকা এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে যে তাঁর খেলার সম্ভাবনা নেই তা সহজেই অনুমেয় ছিল। সেই আশঙ্কাই সত্যি হল।

গিল প্রসঙ্গে রোহিত বলেন, 'দুভার্গ্যবশত শুভমান এখনও পুরো ফিট হয়ে উঠতে পারে‌ননি। তাই দলের সঙ্গেও আসতে পারেননি। তাঁর পরিবর্তে ঈশান কিষাণ দলে এসেছেন। ও আজকের ম্যাচে ওপেন করবেন।শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ নয় আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

কারণ শনিবার বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন২৪ বছরের শুভমান রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো খেলতে পারবেনই না, সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁর খেলার সম্ভাবনা কম।

গিল

ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ বলেন, 'আমরা অত্যন্ত ভাগ্যবান যে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছি। অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল। তবে আমরা কিছুটা স্বস্তিতে আছি কারণ শেষ কয়েকটি সিরিজে আমরা খুব ভালোফল করেছি। আমরা প্রস্তুতি ম্যাচ না খেললেও যথেষ্টই ভালো ট্রেনিং করেছি এবং চাঙ্গা আছি।আমরা অবশ্যই বিশ্বকাপটা উপভোগ করতে চাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+