ICC World Cup 2023: কোহলি ও শামিকে প্রশংসায় ভরালেন রোহিত, নিউজিল্যান্ড ম্য়াচে ক্য়াচ পড়াতেও উদ্বিগ্ন নন

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে টানা পঞ্চম জয় ছিনিয়ে নিল ভারত। পয়েন্ট তালিকার শীর্ষে রোহিত শর্মার মেন ইন ব্লু। আজ ধরমশালায় ১২ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছে বিশ্বের ১ নম্বর ওডিআই দল।

ভারতের পরের ম্যাচ আগামী রবিবার। লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। এদিনের জয় ভারতকে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে দিল। দলের জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ICC World Cup 2023: কোহলি ও শামিকে প্রশংসায় ভরালেন রোহিত

ম্যাচের পর রোহিত বলেন, টুর্নামেন্টের শুরুটা আমাদের ভালো হয়েছে। তবে অর্ধেক কাজই সারা হয়েছে সবে। মহম্মদ শামি সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতায় ভর করে পরিবেশ, পরিস্থিতিকে সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। একটা সময় নিউজিল্যান্ড বড় পার্টনারশিপ গড়ছিল। শিশিরও পড়তে শুরু করেছিল। শেষের দিকে বোলারদের কৃতিত্ব দিতেই হবে।

রোহিত আরও বলেন, শুভমানকে সঙ্গে আমার জুটিতে শুরুটা ভালো হয়েছিল। কিন্তু আমরা আরও বেশি রান না পেলেও দল জেতায় ভালো লাগছে। বিরাটকে নিয়ে বেশি বলার নেই। বছরের পর বছর ধরে তিনি এভাবেই খেলে আসেন। দলের হয়ে কর্তব্যপালনে সব সময় নিজেকে উজ্জীবিত করেন নিজেই।

ICC World Cup 2023: কোহলি ও শামিকে প্রশংসায় ভরালেন রোহিত

শেষের দিকে কয়েকটি উইকেট পড়লেও কোহলি ও জাদেজার জন্যই লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়েছে বলে মন্তব্য রোহিতের। দলের ফিল্ডিং নিয়েও সন্তুষ্ট রোহিত। তিনি বলেন, আজ সব কিছু প্রত্যাশামতো হয়নি। কয়েকটি ক্যাচ পড়েছে। কিন্তু সকলেই ভালো ফিল্ডিং করছেন। জাদেজা সেরা।

দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের উইকেট, বিভিন্ন রকমের পরিবেশে খেলা তাঁরা উপভোগই করছেন বলে জানান ভারত অধিনায়ক। দলের পারফরম্যান্সে দর্শকদেরও যে হতাশ হতে হচ্ছে না সেটাও স্মরণ করিয়েছেন রোহিত। এক সপ্তাহ পর ম্যাচ। এই ব্রেক যাতে নেতিবাচক প্রভাব দলের পারফরম্য়ান্সে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে মহম্মদ শামি বলেন, অনেকগুলি ম্যাচের পর দলে ফিরলে শুরুতেই আত্মবিশ্বাস সঞ্চয়টা জরুরি। আজকের ম্যাচ সেই আত্মবিশ্বাসটা দিল। দল ভালো খেললে মাঠের বাইরে থাকায় অসুবিধা হয় না বলেও জানান টিমম্যান শামি। তিনি বলেন, আমি বাইরে থাকলেও মাঠে তো রয়েছেন সতীর্থরাই। ফলে তাঁদের সাপোর্ট করাটা গুরুত্বপূর্ণ।

দলের স্বার্থে যে কোনও সিদ্ধান্তের জন্য নিজেকে প্রস্তুত রাখেন শামি। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে উইকেট প্রাপ্তিতে তৃপ্ত বাংলার এই পেসার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+