ICC World Cup 2023: বিরাটকে পিছনে ফেললেন রোহিত! বিশ্বকাপের পারফরম্যান্সের প্রভাব আইসিসি ওডিআই ক্রমতালিকায়

ICC World Cup 2023: বিশ্বকাপের পারফরম্যান্সের প্রভাব পড়ল আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন রোহিত শর্মা। বিশ্বের ব্যাটারদের মধ্যে প্রথম দশে তিন ভারতীয়।

বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের দুজন ক্রিকেটার। অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন একজন।

ICC World Cup 2023: বিরাটকে পিছনে ফেললেন রোহিত!

রোহিত এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রান করার পর পাকিস্তানের বিরুদ্ধে করেন ৮৬ রান। এই পারফরম্য়ান্স রোহিতকে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার প্রথম দশে নিয়ে এলো। পাঁচ ধাপ উঠে রোহিত রয়েছেন ষষ্ঠ স্থানে।

ICC World Cup 2023: বিরাটকে পিছনে ফেললেন রোহিত!

বিরাট কোহলি বিশ্বকাপে তিনটি ম্যাচে দুটিতে অর্ধশতরান হাঁকিয়েছেন। তিনি ডেভিড মালানের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন অষ্টম স্থানে। শুভমান গিল চলতি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে। পাকিস্তান ম্য়াচে খেলেছেন। ব্যাটারদের তালিকায় শুভমান দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। শীর্ষে থাকা বাবর আজমের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান ১৮।

ফলে বিশ্বকাপ চলাকালীনই বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হওয়ার হাতছানি থাকবে গিলের সামনে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তিন নম্বরে রয়েছেন ভারতীয় পেস বোলিংয়ের অন্যতম স্তম্ভ মহম্মদ সিরাজ। কুলদীপ যাদবও বিশ্বকাপে দারুণ বোলিং করছেন। তিনি রয়েছেন আটে।

জসপ্রীত বুমরাহর উল্লেখযোগ্য উত্তরণ হয়েছে বোলারদের ক্রমতালিকায়। সাত ধাপ উঠে এসেছেন তিনি। ভারতের সেরা পেসার এখন রয়েছেন কাগিসো রাবাডার সঙ্গে যুগ্মভাবে চতুর্দশ স্থানে। অলরাউন্ডারদের মধ্যে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান রয়েছেন এক নম্বরে। ৪৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে মহম্মদ নবি। হার্দিক পাণ্ডিয়া রয়েছেন নয়ে।

ব্যাটারদের তালিকায় তিনে রয়েছেন কুইন্টন ডি কক, চারে রাসি ভ্যান ডার ডুসেন, পাঁচে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, সাতে ডেভিড ওয়ার্নার এবং দশম স্থানে ইমাম উল হক। যুগ্মভাবে ১৯ নম্বরে মুশফিকুর রহিমের সঙ্গে রয়েছেন লোকেশ রাহুল।

বোলারদের মধ্যে প্রথম দশে থাকা বোলারদের মধ্যে রয়েছেন রশিদ খান (চতুর্থ), মুজিব উর রহমান ও কেশব মহারাজ (যুগ্মভাবে পঞ্চম), সাতে ম্যাট হেনরি, নয়ে মিচেল স্টার্ক ও দশে মহম্মদ নবি। বোলারদের মধ্যে যুগ্মভাবে ৩০ নম্বরে রয়েছেন মহম্মদ শামি।

শাকিব, নবি ও হার্দিক বাদে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে রয়েছেন সিকান্দর রাজা, রশিদ খান, আসাদ ভালা, জিশান মাকসুদ, মিচেল স্যান্টনার, গ্লেন ম্যাক্সওয়েল ও মাহেদি হাসান। ১৯ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+