ICC World Cup 2023: রোহিত কি খেলতে পারবেন ইংল্যান্ডের বিরুদ্ধে? ভারত অধিনায়ক চোট পেলেন নেট প্র্যাকটিসে

ICC World Cup 2023: বিশ্বকাপে পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে ভারত। এখনও অবধি চলতি বিশ্বকাপে অপরাজেয় বিশ্বের ১ নম্বর ওডিআই দল। পয়েন্ট তালিকার শীর্ষে রোহিতরা যেতে পারবেন কাল ইংল্যান্ডকে হারালেই।

যদিও লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ অনুশীলনের সময় চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত। কালকের ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ICC World Cup 2023: রোহিত কি খেলতে পারবেন ইংল্যান্ডের বিরুদ্ধে?

রোহিত শর্মা চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন। ৫ ম্যাচে ৩১১ রান করেছেন। ১টি করে শতরান ও অর্ধশতরান পেয়েছেন। এবারের বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত রয়েছেন আটে। একদিনের আন্তর্জাতিকে রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি ম্যাচে ৬৩৭ রান করেছেন। দুটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে।

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে খেলেন ১৩১ রানের ইনিংস। পাকিস্তান ম্যাচে করেন ৮৬। বাংলাদেশের বিরুদ্ধে ৪৮ ও নিউজিল্যান্ড ম্যাচে ৪৬ রান করেছেন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান থেকে তিনি আর ৪৭ রান দূরে।

ভারত অধিনায়ক হিসেবে রোহিত শততম ম্যাচটি খেলতে চলেছেন লখনউয়ে। যদি না চোট বাধা হয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই চোটের কারণে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ড ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে রোহিত মাঠের বাইরে গিয়েছিলেন। পরে অবশ্য খেলতে তাঁর অসুবিধা হয়নি।

ICC World Cup 2023: রোহিত কি খেলতে পারবেন ইংল্যান্ডের বিরুদ্ধে?

আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে রোহিত ব্যাটিং প্র্যাকটিসের সময় কব্জিতে চোট পেয়েছেন। সঙ্গে সঙ্গে ছুটে যান ফিজিও। চোট কতটা গুরুতর সে বিষয়ে কিছু জানা যায়নি। স্বাভাবিকভাবেই রোহিতের চোট লাগার খবর চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। রোহিত যদি খেলতে না পারেন তাহলে দলের কম্বিনেশন কেমন হতে পারে তা নিয়ে চলছে চর্চা।

রোহিত খেলতে পারলে ভালো কথা। কিন্তু তিনি যদি মাঠে নামতে না পারেন তাহলে একাদশে সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ। লখনউয়ের পিচের কথা মাথায় রেখে ভারত রবিচন্দ্রন অশ্বিনকে একাদশে রাখতে পারে, একজন পেসার কমিয়ে। তবে আজ সাংবাদিক বৈঠকে এসে লোকেশ রাহুল ইঙ্গিত দিয়েছেন, সূর্যকুমার যাদব প্রথম একাদশে নিজের জায়গা ধরে রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+