ICC World Cup 2023: সেঞ্চুরি থেকে সর্বাধিক রান, সচিনের রেকর্ড ভেঙে একাধিক নজির গড়ার সুযোগ রোহিতের সামনে

বিশ্বকাপ মানেই শুধু ব্যাট বলের লড়াই বা জয়-পরাজয় নয়। যে কোনও বড় টুর্নামে‌ন্টের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যান। ১৯৭৫ থেকে ২০১৯, বিশ্বকাপের মঞ্চে তৈরি হয়েছে একাধিক রেকর্ড ও মাইলফলক। আগামী কাল থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টে সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভাঙার সুযোগ রোহিত শর্মার সামনে।

সেঞ্চুরি থেকে এক বিশ্বকাপে সর্বাধিক রান সব রেকর্ডই এখনও সচিনের নামের পাশে। কিন্তু ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে হিটম্যানের সামনে সুযোগ রয়েছে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে নজির সৃষ্টি করার। সচিনের গড়া কী কী রেকর্ড ভাঙতে পারে‌ন রোহিত? বিশ্বকাপ শুরুর একদিন আগে এই প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

rohit

একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ শতরানের নিরিখে শীর্ষস্থানে রয়েছেন দুই ভারতীয় রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকর। দুই ভারতীয় ব্যাটসম্যানের ঝলিতে রয়েছে ছয়টি শতরান। আসন্ন বিশ্বকাপে একটি সেঞ্চুরি করলেই সচিনকে টপকে শীর্ষে উঠার হাতছানি রয়েছে হিটম্যানের সাম‌নে।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি শতরানের নজির রয়েছে সচিনের। তিনি ছ'টি শতরান করেছেন। ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে সচিন খেলেছেন ৪৫টি ম্যাচ। তাঁর শতরানের সংখ্যা ছয়। একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে রোহিতেরও। যদিও হিটম্যান খেলেছেন ২টি বিশ্বকাপ।

rohit

বর্তমান ভারত অধিনায়ক ১৭টি ম্যাচে ৬টি শতরান করেছেন। অর্থাৎ বিশ্বকাপে আর একটি সেঞ্চুরির করলেই সচিনকে টপকে বিশ্বরেকর্ড গড়বেন গড়বেন। রোহিতের কাছে অন্তত ৯টি ম্যাচ রয়েছে শতরান করার জন্যে। প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন রোহিত। ২০১৯ সালে হিটম্যান সেঞ্চুরি করেছিলে‌ন দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ওডিআই বিশ্বকাপে সচিন ৪৪টি ইনিংসে ২২৭৮ রান করেছেন। মোট ছয়টি বিশ্বকাপে তাঁর শতরানের সংখ্যা ছয়।সর্বোচ্চ স্কোর ১৫২।
২০০৩ সালে বিশ্বকাপের ১১টি ম্যাচে ৬৭৩ রান করেছিলেন সচিন, ২০১৯ বিশ্বকাপে ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন রোহিত। গত বিশ্বকাপের ছন্দ যদি এই বারও ধরে রাখতে পারে‌ন রোহিত তাহলে সচিনের আরও একটি রেকর্ড ভেঙে দিতে পারেন।

rohit

এখানেই শেষ নয় রোহিতের সামনে সুযোগ আরও আছ। হিটম্যান ভাঙতে পারেন ক্রিস গেইলের রেকর্ড। ৪৫১টি ম্যাচে ৫৫১টি ছয় রয়েছে রোহিতের। আর তিনটি ছয় মারলেই ক্যারিবিয়ান তারকার ৫৫৩ ছয়ের রেকর্ড ভেঙে দেবেন ভারত অধিনায়ক।

২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির কোনও আসর। আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারত তাদের যাত্রা শুরু করবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+