ICC World Cup 2023: বিশ্বকাপে ১৫ জনের দল অপরিবর্তিত রাখার আভাস রোহিতের, রাহুলকে এগিয়ে দিলেন ট্রফি নিতে
ICC World Cup 2023: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। যদিও আজ রাজকোটে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়েছে ৬৬ রানে। সিরিজ সেরা হয়েছেন শুভমান গিল। ম্যাচের সেরা গ্লেন ম্যাক্সওয়েল।
রোহিত শর্মা আরও একবার দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রফি নেওয়ার সময়। লোকেশ রাহুলের নেতৃত্বে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছিল। তাই নিরঞ্জন শাহের হাত থেকে ট্রফি নিতে এগিয়ে দিলেন ওই ২ ম্যাচের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে।

রোহিতের এই আচরণে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। পরে তিনি ও রাহুল ট্রফি নিয়ে ফোটোসেশনে অংশ নিলেও রাহুলের হাতেই ট্রফিটি রেখে দেন। রোহিত বলেন, নিজের ফর্ম নিয়ে খুশি। আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। তবে বল যেহেতু ব্যাটে ঠিকঠাক লাগছে তাই আমি সন্তুষ্ট। বিভিন্ন রকমের পরিবেশে শেষ ৭-৮ ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি হিটম্যান।
Captain @ImRo45 & @klrahul collect the @IDFCFIRSTBank Trophy as #TeamIndia win the ODI series 2⃣-1⃣ 👏👏#INDvAUS pic.twitter.com/k3JiTMiVGJ
— BCCI (@BCCI) September 27, 2023
রোহিতের কথায়, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন চ্যালেঞ্জ ও চাপ সামলাতে হয়েছে। আজ জিততে পারলে ভালো লাগতো। কিন্তু এই পরাজয়কে বড় করে দেখছি না। প্লেয়ারদেরও দু-একটা ম্যাচ খারাপ যেতে পারে। সেটা বড় কিছু নয়। সবচেয়ে বড় কথা আমরা বেশ কয়েকটি ওডিআই ভালো খেলেছি। জসপ্রীত বুমরাহও শারীরিক ও মানসিকভাবে তরতাজাই রয়েছেন, সমস্যা নেই।
অক্ষর প্যাটেল বিশ্বকাপ শুরুর আগেই পুরো ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। তবে কি রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ অশ্বিনকে খেলানো হয়নি। রোহিত বলেন, ১৫ জনের যে দল ঘোষণা হয়েছে তা নিয়ে আমাদের ভাবনাচিন্তা স্বচ্ছ।
𝙒.𝙄.𝙉.𝙉.𝙀.𝙍.𝙎! 🏆
— BCCI (@BCCI) September 27, 2023
Congratulations #TeamIndia on winning the ODI series 2-1 👏👏#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/6zONjNasFX
রোহিত বলেন, আমরা কাদের চেয়েছি, কারা কী দায়িত্ব পালন করবেন, এ সব বিষয় নিয়ে আমাদের মনে কোনও সংশয় নেই। আমরা জানি কোন পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। ফলে রোহিতের এই কথাতেই আভাস মিলেছে, বিশ্বকাপের দলে রদবদলের অবকাশ থাকলেও ভারত সে পথে হাঁটছে না। ফলে একমাত্র কারও চোট লাগলেই অশ্বিনের ডাক পড়তে পারে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জয়ের মুখ দেখতে পেরে খুশি। মিচেল স্টার্ক ও গ্লেন ম্য়াক্সওয়েলের পারফরম্যান্স দেখেও স্বস্তি পেয়েছেন। তবে জানিয়ে দিলেন প্রথমদিকের ম্য়াচগুলিতে ট্রাভিস হেডকে পাওয়া যাবে না। অ্যাশটন অ্যাগারও চোট নিয়ে দেশে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতিতে আলোচনা করে একাদশ ঠিক করব। তবে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে দিয়েই ওপেন করানোর ইঙ্গিত দেন কামিন্স।












Click it and Unblock the Notifications