ICC World Cup 2023: অশ্বিনের এটাই শেষ বিশ্বকাপ! নামতে চলেছেন কোন লক্ষ্য নিয়ে?

ICC World Cup 2023: রবিচন্দ্রন অশ্বিন কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। আজ গুয়াহাটিতে দীনেশ কার্তিককে সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার।

অক্ষর প্যাটেল চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অশ্বিনকে নেওয়া হয় বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইছেন অশ্বিন।

ICC World Cup 2023: অশ্বিনের এটাই শেষ বিশ্বকাপ!

২০১৭ সালে অশ্বিন ৯টি একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে ভারতের ব্যাটিং চলাকালীন বৃষ্টি নামায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল। ফলে অশ্বিনকে বল করতে হয়নি। ৮টি ম্যাচে ৮ উইকেট নেন। এরপর সুযোগ আসে ২০২২ সালে, সেবার ২টি ওডিআইয়ে অশ্বিনের উইকেটসংখ্যা ছিল ১।

চলতি বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ডাক পান। দুটি ম্যাচে চারটি উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৪১ রানের বিনিময়ে তিন উইকেট। তৃতীয় ওডিআইয়ে অশ্বিনকে খেলানো হয়নি। যদিও শেষমেশ তিনি বিশ্বকাপের দলে ঢুকে পড়েন। কলকাতায় এসে সম্প্রতি মুথাইয়া মুরলীধরন বলে গিয়েছেন, বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অশ্বিন।

ICC World Cup 2023: অশ্বিনের এটাই শেষ বিশ্বকাপ!

আজ অশ্বিনকে স্টার স্পোর্টসের হয়ে দীনেশ কার্তিক প্রশ্ন করেন, তিন মাস আগে তাঁকে যদি কেউ বিশ্বকাপের দলে থাকার কথা জানাত সেটা অশ্বিন বিশ্বাস করতেন কিনা। অশ্বিনের জবাব, আমি তাঁকে বলতাম তিনি মজা করছেন। জীবন অনেক চমকে ভরা। তবে সত্যি কথা বলতে গেলে ভাবিনি আজ বিশ্বকাপের দলে থাকব।

পরিস্থিতির কারণেই শেষ মুহূর্তে তিনি দলে জায়গা পেয়েছেন বলে দাবি করে অশ্বিন বলেন, টিম ম্যানেজমেন্ট আমার প্রতি আস্থাশীল বলেই সুযোগ পেয়েছি। দীনেশ কার্তিক কমেন্ট্রি বক্সে থাকার কয়েক মাসের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন টি ২০ বিশ্বকাপের দলে। অশ্বিনও নিজের ইউটিউব চ্যানেলে বিশেষজ্ঞের মতামত দিয়ে থাকেন।

সেই দীনেশ কার্তিকের সামনে আজ সাক্ষাৎকারের জন্য দাঁড়িয়ে খুশি অশ্বিন। কার্তিক জানতে চান নতুন কোনও বৈচিত্র্যময় বোলিং এবার বিশ্বকাপে দেখা যাবে কিনা। অশ্বিনের কথায়, বল দুই দিকে ঘোরানোই লক্ষ্য। চাপ সামলানোও এই ধরনের টুর্নামেন্টে বড় ব্যাপার। তবে সব দিক দিয়ে ভালো জায়গায় রয়েছি। চাপমুক্ত থেকে টুর্নামেন্ট উপভোগ করাই লক্ষ্য।

২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য অশ্বিনের কিছুদিন আগেই ৩৭ বছর পূর্ণ করেছেন। তিনি বলেন, এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। ফলে টুর্নামেন্ট উপভোগ করাই সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি। ১১৫টি একদিনের আন্তর্জাতিকে ১১৩টি ইনিংসে অশ্বিনের ১৫৫টি উইকেট রয়েছে। সেরা বোলিং ২৫ রানে চার উইকেট। গড় ৩৩.২০, ইকনমি ৪.৯৪। দেশের মাটিতে ৪৪ ম্যাচে ৬৯, বিদেশে ৪৪ ম্যাচে ৪২ ও নিরপেক্ষ দেশে ২৭ ম্যাচে ৪৪ উইকেট রয়েছে অশ্বিনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+