ICC World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরছেন অশ্বিন? টিম কম্বিনেশন গড়াই কঠিন চ্যালেঞ্জ রাহুল-রোহিতের
আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছেন মেন ইন ব্লু।ষষ্ঠ ম্যাচ খেলতে বুধবার রাতেই লখনউ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। চোটের জন্য এই ম্যাচেও খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। ফলে ভারতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।
লখনউয়ের উইকেট বরাবরই স্পিন সহায়ক। ফলে এই ম্যাচে অতিরিক্ত স্পিনার খেলাতে পারে ভারতীয় দল। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ফিরতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর প্রথম একাদশে ব্রাত্যই আছেন তামিল এই স্পিনার। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই সম্ভবত ফের বিশ্বকাপের ম্যাচে মাঠে নামতে চলেছে অশ্বিন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে ২ রানের বেশি করতে পারেননি সূর্যকুমার যাদব। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকেই সুযোগ দেওয়া হবে নাকি ঈশান কিষাণকে ফেরানো হবে তা নিয়ে জোর চর্চা চলছে টিম ইন্ডিয়ার অন্দরে। কারণ গিলের অনুপস্থিতিতে প্রথম দুটি ম্যাচে সুযোগ পেলেও বড় রান করতে পারেননি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতলেই সেমিফাইনালের পথে পা বাড়িয়ে ফেলবে টিম ইন্ডিয়া। আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।












Click it and Unblock the Notifications