ICC World Cup 2023: ভেন্যু বিন্যাসে রাজনীতিকরণের অভিযোগ! পাল্টা জবাব বিসিসিআইয়ের
বিশ্বকাপের সূচিতে লেগেছে রাজনীতির রঙ। মোহালি সহ বেশ কয়েকটি ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যুর তালিকা থেকে বাদ রাখা হয়েছে। যা নিয়ে সরব হয়েছেন সংশিষ্ট রাজ্যের রাজনীতিবিদরা। এবার পাল্টা আসরে নামল বিসিসিআই। বোর্ডের হয়ে ব্যাট ধরলেন সহ সভাপতি রাজীব শুল্কা।
২০১১ সালে মোহালিতে বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল, সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। কিন্তু এবারের বিশ্বকাপে পুরোপুরি ব্রাত্য পাঞ্জাবের এই ক্রিকেট স্টেডিয়াম।নয় বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং মিত হেয়ার। মোহালিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন আপ সরকারের ক্রীড়ামন্ত্রী।

একইসঙ্গে বোর্ডের এই শীর্ষকর্তা উল্লেখ করেছেন, বিশ্বকাপে ম্যাচ দেওয়া হয়নি মানেই, সেখানে ম্যাচ হবে না, এমন বিষয় নয়। দ্বিপাক্ষিক সিরিজের খেলা হবে। ভেন্যু নির্ধারণ হয় রোটেশন ভিত্তিতে। এখানে কোনও পিক অ্যান্ড চুজ নেই। পছন্দ-অপছন্দ অনুযায়ী কোথাও বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি। ম্যাচ কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে আইসিসির সম্মতির দরকার।'

টুইটারে তিনি অভিযোগ করে লিখেছিলেন, 'তিরুবনন্তপুরম স্পোর্টস হাব। দেশের অন্যতম সেরা স্টেডিয়াম রয়েছে এখানে। কিন্তু বিশ্বকাপের ম্যাচ এখানে না দেওয়া হতাশাজনক। আমেদাবাদ এখন দেশের ক্রিকেট রাজধানী হয়ে উঠেছে। কিন্তু কেরলে কি একটি বা দুটি ম্যাচ দেওয়া যেত না?'
Disappointed to see that Thiruvananthapuram's #SportsHub, hailed by many as the best cricket stadium in India, is missing from the #WorldCup2023 fixture list. Ahmedabad is becoming the new cricket capital of the country, but could a match or two not have been allotted to Kerala? pic.twitter.com/55jU1PLksQ
— Shashi Tharoor (@ShashiTharoor) June 27, 2023
এই প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, 'তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ হচ্ছে এই প্রথমবার। দেশের কোনও জোন বা অঞ্চলকে উপেক্ষা করা হয়নি। এমনকী উত্তর-পূর্ব জোন, গুয়াহাটি ম্যাচ পেয়েছে। অনেক আলোচনার পরেই স্টেডিয়ামের তালিকা চূড়ান্ত হয়েছে। সূচিতে অনেককেই রাখা হয়েছে।'













Click it and Unblock the Notifications