ICC CWC 2023: ধরমশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা! ২০১৯-এর পুনরাবৃত্তি হবে না তো?

ICC World Cup 2023: বিশ্বকাপের নিজেদের পঞ্চম ম্যাচে কাল ধরমশালায় মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এই মুহূর্তে দুই দলেরই পয়েন্ট ৪ ম্যাচে ৮, ভারত নেট রান রেটে সামান্য পিছিয়ে।

কাল ভারত যদি জেতে তাহলে পৌঁছে যাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। সেমিফাইনালে ওঠার আশা উজ্জ্বল করতে দুই দেশের কাছেই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

ICC CWC 2023: ধরমশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা!

২০১৯ সালের বিশ্বকাপে লিগ পর্বের ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। টস পর্যন্ত করা যায়নি নটিংহ্যামে। তবে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ২০০৩ সালের বিশ্বকাপে কিউয়িদের হারিয়েছিল ভারত। তারপর থেকে গত ২০ বছর আইসিসি ইভেন্টের পাঁচটির মধ্যে পাঁচটিতেই জিতেছে নিউজিল্যান্ড।

এবার ধরমশালায় দ্বৈরথ। দেশের মাটিতে বিশ্বকাপে ভারত দু-বার নিউজিল্যান্ডকে হারিয়েছে। ১৯৮৭ সালে। ওডিআইয়ে পারস্পরিক দ্বৈরথে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপের দ্বৈরথের নিরিখে আবার এগিয়ে নিউজিল্যান্ড। তবে ভারতীয় দল যে ছন্দে রয়েছে তাতে ফেভারিট হিসেবেই নামবে। কিন্তু তারই মধ্যে থাকছে চিন্তা।

কাল বেলা ২টো থেকে ম্যাচ শুরুর কথা। তার আগে বেলা দেড়টায় টস। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ধরমশালায় কাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। দুপুরের পর বৃষ্টি চলতে পারে ঘণ্টাখানেক। তবে খুব বেশি বৃষ্টি হবে না বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে টস বা খেলা শুরু নির্ধারিত সময়ে হবে কিনা তা বলা যাচ্ছে না।

ICC CWC 2023: ধরমশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা!

দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছিল। ম্যাচটি হয়েছিল ৪৩ ওভারের। সেই ম্যাচে প্রোটিয়াদের পরাস্ত করে ডাচরা। কাল বৃষ্টিপাতের সম্ভাবনা ৪২ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ২৫ শতাংশ। ২.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তা ১১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

ফলে যা পরিস্থিতি তাতে ৫০ ওভারের ম্যাচ হওয়া নিয়ে সংশয় থাকছে না। বৃষ্টিতে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে। তবে এই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+