ICC World Cup 2023: বিরাট-রাহুলের রেকর্ড পার্টনারশিপ! বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চূর্ণ করল ভারত

ICC World Cup 2023: জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। আজ চেন্নাইয়ের চিপকে অস্ট্রেলিয়াকে চূর্ণ করল রোহিত শর্মার দল। দলের বিপর্যয় সামলে রেকর্ড পার্টনারশিপ গড়লেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

বিশ্বের ১ নম্বর ওডিআই দল তথা দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত এদিন পাঁচবারের বিশ্বজয়ীদের হারাল ৬ উইকেটে, ৫২ বল বাকি থাকতেই। লোকেশ রাহুল ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন।

ICC World Cup 2023: বিরাট-রাহুলের রেকর্ড পার্টনারশিপ!

২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের স্কোর দাঁড়িয়েছিল ২ ওভারে ৩ উইকেটে ২। সেখান থেকে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। যা বিশ্বকাপে যে কোনও উইকেটের জুটিতে ভারতীয়দের পক্ষে সর্বাধিক রান। ৩৭.৪ ওভারের মাথায় বিরাট কোহলি আউট হতে এই জুটি ভাঙে।

মাত্র চার রানের জন্য বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে সর্বাধিক রানের পার্টনারশিপের রেকর্ডটি নিজেদের দখলে নিতে পারলেন না রাহুল ও বিরাট। যদিও চাপের মুখ থেকে এই জয় ছিনিয়ে নেওয়া নিশ্চিতভাবেই ভারতের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যথেষ্ট। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হলেন রাহুল।

ICC World Cup 2023: বিরাট-রাহুলের রেকর্ড পার্টনারশিপ!

বিরাট কোহলি ৪৮তম ওডিআই শতরানের আশা জাগিয়েছিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটিকে উন্নত করে কোহলি ফিরলেন ১১৬ বলে ৮৫ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার। ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। ঈশান কিষাণ, রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার খাতা খুলতে পারেননি।

অস্ট্রেলিয়ার সফলতম বোলার জশ হ্যাজলউড। তিনি ১টি মেডেন-সহ ৯ ওভারে ৩৮ রান দিয়ে তিন উইকেট নেন। মিচেল স্টার্ক ৮ ওভারে ৩১ রান দিয়ে একটি উইকেট পান, বিশ্বকাপে দ্রুততম হিসেবে তিনি পেলেন ৫০তম উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল ৮ ওভারে ৩৩ ও অ্যাডাম জাম্পা ৮ ওভারে ৫৩ রান দিয়ে উইকেট পাননি।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে তুলেছিল ১৯৯ রান। স্টিভ স্মিথ ৪৬, ডেভিড ওয়ার্নার ৪১ রান করেন। রবীন্দ্র জাদেজা তিনটি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ দুটি করে এবং মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট দখল করেন। ভারতের পরের ম্যাচ ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ১২ অক্টোবর লখনউয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+