Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023:বিরাটদের জন্য নিষেধাজ্ঞা, ট্রেকিংয়ের আনন্দ উপভোগ করলেন দ্রাবিড়-রাঠোররা, দেখুন ভিডিও

গত রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। আগামী ২৯ অক্টোবর ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝের কয়েকটা দিন ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। এই সময়টাকেই তাই পুরোদস্তুর কাজে লাগালেন কোচ রাহুল দ্রাবিড়। সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন ট্রেকিংয়ে। ক্রিকেটারদের ক্ষেত্রে ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও কোচ-সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি হিমাচল প্রদেশের ধরমশালা। পাহাড়ি এই শহরের দৃষ্টিনন্দন জায়গাগুলো ঘুরে বেড়ানো সবচেয়ে উপযুক্ত উপায়। বুধবার বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কোচ দ্রাবিড় তাঁর সহকারী নিয়ে ট্রেকিং করতে বেরিয়ে পড়েছেন‌। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোচ থেকে শুরু প্রত্যেক সাপোর্ট স্টাফই দ্য ওয়ালের সঙ্গী হয়েছেন।

ICC World Cup 2023

লখনউয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ধরমশালার ঠান্ডা আবহে ট্রেকিংয়ের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গীরাও। পাহাড়ি ভিউ গুলির মধ্যে হিমাচলপ্রদেশের সব অন্যতম সুন্দর হল ত্রিউন্দ। সেখানেই ট্রেকিং করে পাহাড়ে উঠেন টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফরা।

রাহুল দ্রাবিড় বলেন, 'ত্রিউন্দ থেকে প্রকৃতির ভিউটা দারুণ। মানতেই হবে, ট্রেক করে পাহাড়ে ওঠাটা দারুণ চ্যালেঞ্জিং। এখানে এলেই বুঝতে পারবেন কত সুন্দর এই দৃশ্য। সাপোর্ট স্টাফদের কাছেও এটা দারুণ মুহূর্ত।'
ছুটিতে থাকা ভারতীয় ক্রিকেটারদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

যেখানে বলা হয়েছে ছুটি কাটালেও সাবধানে থাকতে হবে ক্রিকেটারদের। কোনও ভাবেই পাহাড়ে ট্রেকিং করা যাবে না, এমনি কোনও রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না ক্রিকেটাররা। বিশ্বকাপের মধ্যে ক্রিকেটারদের নিয়ে নূন্যতম ঝুঁকি নিতেও নারাজ বোর্ড।

কেন ক্রিকেটারদের এমন সুন্দর্য উপভোগ থেকে বঞ্চিত করা হল? এই প্রসঙ্গে হেডস্যার বলে‌ন, 'দুভার্গ্যবসত এমন সুন্দর জায়গায় ক্রিকেটারদের আনা সম্ভব হল না। কারণ এখানে ট্রেকিং করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আশা করি পরে কোনও এক সময় এমন জায়গায় এসে সুন্দর্য উপভোগ করতে পারবেন ক্রিকেটারা।

ICC World Cup 2023

বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে ফুরফুরে মেজাজেই পাওয়া গেল সব সাপোর্ট স্টাফদের। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, 'দারুণ সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্যও আসাধারণ। খুব ভালো লাগছে এমন জায়গায় সবাই মিলে আসতে পেরে।'

আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩। দ্বিতীয় স্থা‌নে আছে দক্ষিণ আফ্রিকা.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+