ICC World Cup 2023: শতরান করে একাধিক রেকর্ড গড়লেন, সচিনের কীর্তিকে স্পর্শ করলেন রাচিন

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হইচই ফেলে দিয়েছেন রাচিন রবীন্দ্র।বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে দুরন্ত একটা শতরান। শনি্বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফের একবার শতরান হাঁকালেন। সেই সঙ্গে নতুন রেকর্ডও গড়লেন কিউয়ি এই ক্রিকেটার। ছুঁয়ে ফেললেন সচিনের কীর্তিও।

ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮৯ বলে ১১৬ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন রাচিন, তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করার সঙ্গে সঙ্গেই গ্লেন টার্নার, কেন উইলিয়ামসনদের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন রাচিনও। একটি বিশ্বকাপে দুটি শতরান করার নজির ছিল‌ টার্নার, উইলিয়ামসন এবং গাপ্তিলের। সেই তালিকায় নাম লেখালেন রাচিনও।

ICC World Cup 2023

ভারতে বিশ্বকাপ খেলতে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের সংখ্যাটা এবার কিন্তু বেশ চমকপ্রদ। রাচিনের মা বাবা ভারতীয়। তবে তাঁর জন্ম ওয়েলিংটনে।রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি পেশায় সফটওয়ার আর্কিটেক্ট। নিউজিল্যান্ডে চলে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলতেন তিনি। বেঙ্গালুরুতেই জন্ম হয়েছে রবীন্দ্রর বাবার। তিনি আবার সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের বড় ভক্ত। রাহুলের 'রা', আর সচিনের থেকে 'চিন' এই দুই কিংবদন্তির নাম ব্যবহার করে ছেলের নাম রাখেন রাচিন।

কিন্ত সেই ছেলে বড় হয়ে সচিনের কীর্তিতে ছুঁয়ে ফেলবেন এমনটা ভাবতে পারেনি রাচিনের বাবাও। কিন্তু কিউয়ি ক্রিকেটার সেটাই করে দেখিয়েছেন। সব চেয়ে কম বয়সে বিশ্বকাপে শতরান করার নিরিখে সচিনের কীর্তিতেও স্পর্শ করলেন রাচিন। ২৩ বছর বয়সে সচিন বিশ্বকাপে করেছিলে‌ন দুটি শতরান। রাচিনের নামের পাশেও সংখ্যাটা ২।

ICC World Cup 2023:

এখনও ‌পর্যন্ত বিশ্বকাপে ৪০৬‌ রান করে ফেলেছেন কি্উয়ি এই ব্যাটসম্যান। তারমধ্যে রয়েছে দুটি শতরান এবং দুটি অর্ধশতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছি‌লেন ১২৩ রা‌ন, নেনদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন ৫১ রান, বাংলাদেশের বিরুদ্ধে ৯ রান, আফগানিস্তা‌নের বিরুদ্ধে ৩২ রান, ভারতের বিরুদ্ধে ৭৫ রান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করলেন ১১৬ রান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+