ICC World Cup 2023:টাইমড আউটের মহাবিতর্কে অংশ নিলেন অশ্বিন, ম্যাথিউজ নাকি শাকিব? ভোট দিলেন কাকে?
চলতি একদিনের বিশ্বকাপে মহাবিতর্ক সৃষ্টি হয়েছে টাইমড আউট নিয়ে। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথমবার টাইমড আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। শুধু বিশ্বকাপেই নয় টাইমড আউট প্রথমবার হল ক্রিকেটর ইতিহাসে। বিশ্ব ক্রিকেটে প্রথমবার টাইমড আউট হলেন শ্রীলঙ্কান এই ব্যাটার। টাইমড আউট নানা মুণির নানা মত। এই বিতর্কে অংশ নিলেন রবিচন্দ্রন অশ্বিনও।
কেউ বলছেন শাকিব ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী কাজ করেছেন আবার কেউ তাঁর পাশেও দাঁড়িয়েছেন। এই আবহে এবার মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিনও। নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ভারতীয় দলের এই স্পিনার। শেষ পর্যন্ত অশ্বিনের ভোট কার দিকে গেল? শাকিব না ম্যাথিউড? অশ্বিনের বক্তব্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে টাইমড আউট নিয়ে অশ্বিন বলেন, ''অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টিকে ঘিরে। একদিকে ক্রিকেটের নিয়ম নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে কয়েক জন 'স্পিরিট অফ ক্রিকেট'-কে বড় করে দেখছেন। ম্যাথিউজ যখন ব্যাট করতে নামে, ওর হেলমেট ঠিক ছিল না। ফলে তা ঠিক করতে কিছুটা সময় নেন, সেই সুযোগেই টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ। নিয়ম মেনে আবেদন করায় আম্পায়ার তা দিতে বাধ্য।'
এরইসঙ্গে নিজের বক্তব্যে অশ্বিন আরও উল্লেখ করেন, 'নিয়ম অনুসারে শাকিব সঠিক কাজ করেছে। শাকিবের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট দিতে বাধ্য। তিনি সেটাই করেছেন। শোনা যাচ্ছে অ্যাঞ্জেলো নাকি সময় নষ্ট করছিল। উল্টো দিকে যদি দেখা যায় তাহলে ম্যাথিউজের পক্ষেও যুক্তি আছে। তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল।'
এরপরই নিজের চূড়ান্ত মন্তব্য করেছেন ভারতীয় দলের তারকা স্পিনার। তাঁর কথায়, 'দুই জনই নিজেদের জায়গায় সঠিক। শাকিব নিয়ম মেনে আবেদন করেন, অন্যদিকে ম্যাথিউজও হেলমেট নিয়ে সমস্যার মধ্যে পড়েন।' নিজের বক্তব্যে ভারসাম্যই বজায় রাখলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মহাবিতর্কে মুখ খুললেন অশ্বিন।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হেলমেটের স্ট্র্যাপ ভাঙায় তা বদলাতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরফলে নির্ধারিত সময় পেরিয়ে যায়। এরই সুযোগ নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর আবেদনে সাড়া দিয়ে নিয়ম মেনেই আম্পায়াররা আউট দেন। আম্পায়াররা ম্যাথিউজকে টাইমড আউট ঘোষণা করলেন তিনি যান শাকিবের কাছে। কিন্তু শাকিব নিজের অবস্থানে অনড় থাকেন।












Click it and Unblock the Notifications