ICC World Cup 2023: ডি কক চলতি বিশ্বকাপে হাঁকালেন তৃতীয় শতরান, দক্ষিণ আফ্রিকার ওপেনার নাম লেখালেন এলিট লিস্টে

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে ১৬ জন ব্যাটার শতরান পেয়েছেন। ১৫ জনকেই এখনও অবধি একটি করে সেঞ্চুরি করে সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও সকলকে ছাপিয়ে আজ কুইন্টন ডি কক পেয়ে গেলেন চলতি বিশ্বকাপের তৃতীয় শতরান।

মুম্বইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওপেনার শতরান পূর্ণ করলেন ১০১ বলে। ৬টি চার ও চারটি ছয়ের সৌজন্যে। উল্লেখ্য, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেললেও আগের কোনও বিশ্বকাপে শতরান আসেনি প্রোটিয়া উইকেটকিপারের ব্যাটে।

ICC World Cup 2023: ডি কক চলতি বিশ্বকাপে হাঁকালেন তৃতীয় শতরান

কোনও একটি বিশ্বকাপে সর্বাধিক শতরান করার নজির রয়েছে রোহিত শর্মার দখলে। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিতের ব্যাট থেকে এসেছিল পাঁচটি শতরান। ২০১৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা চারটি শতরান করেছিলেন। ১৯৯৬ সালের বিশ্বকাপে মার্ক ওয়া, ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ২০০৭ সালে ম্যাথু হেডেন তিনটি করে শতরান পান।

আজ তৃতীয় শতরান হাঁকিয়ে একঝাঁক ক্রিকেটারের নজিরকে টপকে গেলেন। বিশ্বকাপের কোনও একটি সংস্করণে ২টি করে শতরান রয়েছে গ্লেন টার্নার, জিওফ মার্শ, ডেভিড বুন, রামিজ রাজা, অরবিন্দ ডি সিলভা, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সঈন আনোয়ার, মারভান আতাপাত্তু, রিকি পন্টিং, সনৎ জয়সূর্রদের।

এই তালিকায় আরও যাঁরা রয়েছেন তাঁরা হলেন কেভিন পিটারসেন, এবি ডি ভিলিয়ার্স, তিলকরত্নে দিলশান, মাহেলা জয়বর্ধনে, রায়ান টেন দুশখাতে, উপুল থরঙ্গা, শিখর ধাওয়ান, মার্টিন গাপটিল, মাহমুদুল্লাহ, ব্র্যান্ডন টেলর, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, অ্যারন ফিঞ্চ, জনি বেয়ারস্টো, শাকিব আল হাসান। তাঁদের টপকালেন ডি কক।

ICC World Cup 2023: ডি কক চলতি বিশ্বকাপে হাঁকালেন তৃতীয় শতরান

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে নিজের প্রথম শতরানটি পান কুইন্টন ডি কক। দিল্লিতে করেছিলেন ১০০ রান। এর পরের ম্যাচেই লখনউয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডি কক ১০৯ রানের ইনিংস খেলেন। নেদারল্যান্ডস ম্যাচে ২০ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে আউট হয়েছিলেন। এদিন ফের শতরান পেলেন।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন, ফলে চেনা পরিবেশেই ওয়াংখেড়েতে এদিন শতরান হাঁকালেন ডি কক। টস জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজও তেম্বা বাভুমা খেলতে পারছেন না। নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। শেষ পাওয়া খবরে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৮ ওভারে ৩ উইকেটে ২১৭।

৩৩ রানে প্রথম ও ৩৬ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। এরপর তৃতীয় উইকেট জুটিতে মার্করাম ও ডি কক ১৩১ রান যোগ করেন। রিজা হেন্ডরিকস ১৯ বলে ১২, রাসি ভ্যান ডার ডুসেন ৭ বলে ১ ও মার্করাম ৬৯ বলে ৬০ রান করেছেন। এরপর দলকে দুশো পার করান ডি কক ও হেইনরিখ ক্লাসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+