ICC World Cup 2023: বিশ্বকাপে বাবরদের ভারতে পাঠাতে পাক প্রধানমন্ত্রীর দ্বারস্থ পিসিবি

বিশ্বকাপে ভারতে দল পাঠানো নিয়ে সুর আগেই নরম করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার তৎপরতাও বাড়াল পিসিবি। ভারতে বাবর আজমদের পাঠানোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাক সরকার। এবার দেশের সরকারের কাছেই বিশ্বকাপ খেলার অনুমতি চেয়েছে পাক ক্রিকেট বোর্ড।

প্রধানমন্ত্রী শাহবাজ় আহমেদ ছাড়াও পাকিস্তান অভ্যন্তরীণ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছেন পিসিবি কর্তারা। ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলার প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে। গত ২৬ জুন পিসিবি চিঠি দিয়েছে দেশের প্রধানমন্ত্রীর দফতরে।

বাবর

বাবর আমজমদের ভারতে খেলতে আসতে শুধু প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমতি পেলেই হবে না। একইসঙ্গে পাকিস্তান সরকারের আরও তিন মন্ত্রকের সবুজ সংকেত লাগবে। তাই গোটা প্রক্রিয়াটি তিন মাস হাতে সময় রেখেই শুরু করে দিল পিসিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন, ''গত ২৭ জুন বিশ্বকাপের সূচি প্রকাশ হওয়ার পরেই আমরা ভারত সফরের অনুমতি চেয়ে এবং সরকারকে বিস্তারিত চিঠি পাঠিয়েছি। আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে চিঠি দেওয়া হয়েছে। আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রকের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে তাঁকে। এ ছাড়াও বিদেশ মন্ত্রক, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রককেও চিঠি দেওয়া হয়েছে।''

পিসিবি

পিসিবি অবশ্য আশাবাদী সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার বিষয়ে। পাক ক্রিকেটের বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সরকারের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। সরকারের পরামর্শ আমরা সম্পূর্ণ ভাবে মেনে চলব। সরকার যদি আয়োজকদের সঙ্গে কথা বলতে চায় বা নিরাপত্তা-সহ অন্য ব্যবস্থা খতিয়ে দেখার জন্য ভারতে কোনও দল পাঠাতে চায়, তা করতেই পারে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী ৬ অক্টোবর হায়দরাবাদে অভিযান শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। যোগ্যতা অর্জনের মাধ্যমে যে দল বিশ্বকাপের টিকিট অর্জন করবে, তাঁদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে খেলতে নামবে পাক দল।

ভারত

১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে আমেদাবাদের খেলবে পাকিস্তান। এই মাঠে গ্রুপ পর্বের ম্যাচ খেলা নিয়ে কম জটিলতা হয়নি।এছাড়াও কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরুতে খেলবে পাক দল।

বিশ্বকাপের জন্য পাক দলের ভেন্যুর গুলির নিরাপত্ত খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান সরকার। যারা বাবর আজমদের খেলার স্থানগুলি নিরাপত্তা খুঁটিনাটি দেখে রিপোর্ট দেবে সরকারকে। নিরাপত্তা সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত না হয়ে কোনও অনুমতি প্রদানে নারাজ পাক সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+