ICC World Cup 2023: বিশ্বকাপের সূচি প্রকাশের পরও পাকিস্তানের টালবাহানা! পিসিবি দিচ্ছে কোন বার্তা?

ICC World Cup 2023: বিশ্বকাপের সূচি আজ প্রকাশিত হয়েছে মুম্বইয়ে। আইসিসির চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালার্ডিস ও বিসিসিআই সচিব জয় শাহর উপস্থিতিতে। খসড়া সূচিতে যে আপত্তির কথা পিসিবি জানিয়েছিল তাকে গুরুত্ব দেয়নি আইসিসি।

আমেদাবাদেই দেওয়া হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। রাউন্ড রবিন লিগের যে ম্যাচগুলির স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছিল সেটাও করা হয়নি। সূচি প্রকাশের পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের টালবাহানা শুরু হলো।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে পিসিবির বার্তা

পিসিবি আরও একবার জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের উপর। পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে কিনা, গেলেও কোথায় কোথায় খেলবে সে ব্যাপারে সরকারের সবুজ সঙ্কেত সর্বাগ্রে জরুরি।

সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ফুটবল দল আসা নিয়ে টালবাহানা শুরু হয়েছিল। যদিও পাকিস্তান এই প্রতিযোগিতায় অংশ নেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত সম্পর্কে জানা গেলেই, আইসিসিকে তা জানানো হবে।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে পিসিবির বার্তা

আইসিসি খসড়া সূচি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতামত জানতে চেয়েছিল। তখনও একই কথা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে বলা হয়েছিল বলে দাবি পিসিবির। উল্লেখ্য, ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদে খেলতে আপত্তি ছিল পাকিস্তানের। আফগানিস্তান ম্যাচ চেন্নাইয়ের বদলে বেঙ্গালুরুতে এবং অস্ট্রেলিয়া ম্যাচ চেন্নাইয়ে খেলতে চেয়েছিল পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে পিসিবির বার্তা

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যাবে না। তবে পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সায় দিয়েছে বিসিসিআই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও এশিয়া কাপের সূচি ঘোষণা করেনি। পিসিবি অবশ্য যে বিশ্বকাপও হাইব্রিড মডেলে খেলার দাবিতে অনড় থাকেনি, সেটাই স্বস্তি আইসিসির। আইসিসি কর্তারা আশাবাদী, পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে।

পাকিস্তান রাউন্ড রবিন ফরম্যাটের ৯টি ম্যাচ খেলবে ভারতের পাঁচটি শহরে। বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান ৬ অক্টোবর হায়দরাবাদে খেলবে কোয়ালিফায়ার-১-এর বিরুদ্ধে। ১২ অক্টোবর হায়দরাবাদেই বাবর আজমদের প্রতিপক্ষ কোয়ালিফায়ার-২। হায়দরাবাদ থেকে পাকিস্তান দল যাবে আমেদাবাদে।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে পিসিবির বার্তা

১৫ অক্টোবর আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ। ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া, ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তান, ২৭ অক্টোবর চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকা, ৩১ অক্টোবর কলকাতায় বাংলাদেশ, ৪ নভেম্বর বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড ও ১২ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের।

সবমিলিয়ে পাকিস্তানের কোনও অনুরোধেই কর্ণপাত করেনি আইসিসি। পাকিস্তানের আমেদাবাদে খেলতে না চাওয়ার সমালোচনা করেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিও। সেই আমেদাবাদেই ভারতের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+