ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ভারত ছাড়লেন পাক সঞ্চালক, নেপথ্যে রয়েছে কোন কারণ?
বিশ্বকাপ শুরু হতেই একের পর এক বিতর্কের রেশ। এমনিতেই আগামী ১৪ অক্টোবর ভারত পাক ম্যাচের আগে এখনও ভিসা পাননি ওয়াঘার ওপারের সাংবাদিক সমর্থকরা। এরইমধ্যে ভারত ছাড়লেন পাকিস্তানী সঞ্চালিকা জায়নাব আব্বাস। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কী কারণে বিশ্বকাপের শুরুতেই ভারত ছেড়ে দিলেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
গত ২ অক্টোবর এক্স-এ (পুরানো নাম টুইটার) একটি লম্বা পোস্ট করেছিলেন জায়নাব। সমাজমাধ্যমে পাক সঞ্চালিকা জানিয়েছিলেন, ভারতে কী এমন আকর্ষণ রয়েছে সেটা তিনি খতিয়ে দেখতে চান। দু'দেশের মধ্যে সংস্কৃতিগত মিল, ভাষা এবং শিল্পের সাদৃশ্য থাকলেও কেন এত বিরোধিতা, তা খুঁজে দেখতে চান।

জায়নাব সমাজমাধ্যমে লিখেছিলেন, 'একই ভাষা, শিল্পের জন্য একইরকম ভালোবাসা আছে দুই দেশে । পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে, কনটেন্ট তৈরি করতে এবং ক্রিকেটের সেরাদের মতামত সামনে নিয়ে আসতে ১০০ কোটি মানুষের দেশে এসেছি। আবারও আইসিসির হয়ে ভারতে ক্রিকেটে বিশ্বকাপে সঞ্চালনা করতে পেরে গর্বিত। বাড়ি থেকে দূরে ছয় সপ্তাহের যাত্রা শুরু হল।'
ছয় সপ্তাহ তো অনেক দূরের কথা, এক সপ্তাহও ভারতে থাকতে পারলেন না পাকিস্তানের সঞ্চালিকা। ঠিক কী কারণে ভারত ছাড়লেন জায়নাব তা নিয়ে ধোঁয়াশা আছে। তবে এই ঘটনার সঙ্গে ধর্মীয় যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারণ গত বৃহস্পতিবার বিনীত জিন্দল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দিল্লির আদালতে জায়নাবের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ করেন।
নয় 'বছর আগে জায়নাবের করা কিছু টুইইটে হাতিয়ার করেন বিনীত। শীর্ষ আদালতের আইনজীবী উল্লেখ করেন, ভারত দেশ এবং একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। বিনীত টুইটারে লিখেছেন, 'ভারত বিরোধী মানুষজন কোনও ভাবেই ভারতে স্বাগত নন।'
ভারত-পাকিস্তান ম্যাচ শনিবার, আমেদাবাদে। তার আগে জায়নাবের ভারত ছাড়ার ঘটনা ঘটনা ফলাও করে ছাপা হয়েছে পাকিস্তানি মিডিয়ায়। এমনিতে আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য পাকিস্তানি মিডিয়া বা সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। নিরাপত্তার কারণে জায়নাব ভারত ছেড়েছেন বলে পাক মিডিয়া। বর্তমানে তিনি দুবাইয়ে রয়েছেন।
Complaint against @ZAbbasOfficial filed by Advocate & Social Activist @vineetJindal19 with cyber cell Delhi Police.Requesting to lodge FIR under section 153A,295,506,121 IPC and sec67 IT Act for making derogatory remarks for Hindu faith and beliefs and for anti -Bharat… https://t.co/vctiV98wBT pic.twitter.com/f9C6I0OMuD
— Adv.Vineet Jindal (@vineetJindal19) October 5, 2023
বিশ্বকাপে যে কোনও দলের সঙ্গেই আসেন সেই দেশের সমর্থক এবং সাংবাদমাধ্যমের প্রতিনিধিরা। পাকিস্তান দলও তার ব্যতিক্রম নয়। কিন্তু দিল্লি ইসলামাবাদ কূটনৈতিক টানাপোড়েনে ঝুলে পাক সমর্থক ও মিডিয়ার বিশ্বকাপ ভাগ্য। এখনও তাঁরা ভিসাই পানননি। ফলে ওয়াঘার ওপার থেকে এপারে আসতে পারছেন না পাকিস্তানের নাগরিকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications